বাস টিকেটের জন্য কাউন্টারের চেয়ে অনলাইনই পছন্দ

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৪:০৮ পিএম

ঈদুল ফিতর উপলক্ষে বাসের আগাম টিকিট বিক্রির দ্বিতীয় দিনে রাজধানীর কাউন্টারগুলোতে যাত্রীদের চাপ ছিলো খুবই কম। বাস কর্তৃপক্ষ জানিয়েছে, এখন ঘরে বসে অনলাইনেই টিকেট কাটার সুবিধা রয়েছে বলে কাউন্টারে যাত্রীদের চাপ কম।

তবে প্রাইভেট সেক্টরে যারা চাকরি করছেন তাদের বেতন হলে, যাত্রীর চাপ বাড়তে পারে বলেও মনে করছেন তারা। এবার যেহেতু ঈদের ছুটি কম তাই শেষ দিকে যাত্রীদের চাপ ও ভোগান্তি বাড়তে পারে বলে মনে করছেন কেউ কেউ। 

শ্যামলী ও কল্যাণপুরের মতো গাবতলী বাস টার্মিনালেও যাত্রীর চাপ কম থাকায় হতাশ কাউন্টার সংশ্লিষ্টরা। তবে তারা বলছেন, পদ্মা সেতু চালু হওয়ায় পাটুরিয়ায় এবার যানজট কম হবে। ফলে উত্তরবঙ্গমুখী ঈদযাত্রায় যানজটের হবার সম্ভাবনা কম। 

কাউন্টার কর্মীরা জানান, যে কয়েকজন টিকিটের জন্য আসছেন, তাদের মধ্যে ১৭ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত টিকেটের চাহিদাই বেশি দেখা যাচ্ছে। যাত্রীরা এখন অনলাইনেই টিকিট কাটছেন। আর যারা আসছেন, তারা ২০ এপ্রিলের টিকিটই বেশি চাইছেন।

যদিও অনেক যাত্রীর অভিযোগ, কিছু কাউন্টারে নির্ধারিত সময়েও টিকিট বিক্রি শুরু না হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে। অন্য দিনগুলোর তুলনায় ১৯ ও ২০ তারিখের টিকিটের চাহিদা বেশি। কাউন্টার ম্যানেজাররা দাবি করেন, ঈদের জন্য কোন বাড়তি ভাড়ায় আদায় করা হচ্ছে না।

আরও পড়ুন: দ্বিতীয় দিনে ট্রেনে এক আসনের বিপরীতে ৪৭ জনের চেষ্টা

এদিকে, নির্ধারিত দামে টিকেট বিক্রি হচ্ছে কিনা, তা দেখতে শনিবার সকালে অভিযানে যায় বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। মালিক সমিতি প্রতি কাউন্টারে ভাড়ার তালিকা ঝুলিয়ে দেয়া হয়েছে। নির্ধারিত এই ভাড়ার চেয়ে বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে। ঈদ যাত্রা ভোগান্তিহীন ও নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতির আশ্বাসও দেন তারা। 


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর