দ্বিতীয় দিনে ট্রেনে এক আসনের বিপরীতে ৪৭ জনের চেষ্টা

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৮:০৮ পিএম

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকেট বিক্রির দ্বিতীয় দিনেও নিমিষেই শেষ হয়ে গেছে উত্তরবঙ্গসহ চাহিদা বেশি থাকা রুটের সব টিকেট। যথারীতি এই প্রতিবেদন লেখা পর্যন্ত রেলের পূর্বাঞ্চলীয় রুটের টিকেট পাওয়া যাচ্ছিলো। এবার সব আগাম টিকেট অনলাইনে বিক্রি হচ্ছে। 

শনিবার সকাল আটটার সময় অনলাইনে টিকেট বিক্রি শুরু হবার পরপরই রেলসেবা অ্যাপ ও রেলের পোর্টালে এক আসনের বিপরীতে ৪৭ জন টিকেট কাটার চেষ্টা করেছেন। ১৮ এপ্রিলের ২৮ হাজার টিকেটের জন্য একসঙ্গে লগইন করেছেন সাড়ে ১৩ লাখ টিকেট প্রত্যাশী। 

এদিনও যথারীতি চাহিদার শীর্ষে ছিলো উত্তরবঙ্গগামী তথা রেলওয়ের পশ্চিমাঞ্চলের টিকেট। তাই শুরুতেই বিক্রি হয়ে গেছে উত্তরাবঙ্গগামী ট্রেনগুলোর প্রায় ১৩ হাজার টিকেট। তবে, চট্টগ্রাম বা সিলেটগামী পূর্বাঞ্চলের কিছু টিকেট এখনো অবিক্রিত আছে। 

উত্তরবঙ্গের একতা, দ্রুতযান, পঞ্চগড় এক্সপ্রেস, লালমনি এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস ও কুড়িগ্রাম এক্সপ্রেসের টিকিট শেষ হতে সময় নেয় দুই ঘণ্টা। ঢাকা থেকে রাজশাহীতে চলা চার আন্তনগর ট্রেন- পদ্মা, সিল্কসিটি, ধুমকেতু ও বনলতা এক্সপ্রেসের টিকিটও শেষ হয়ে সাড়ে ৯টার দিকে।

বেলা ১২ টা পর্যন্ত প্রায় ২০ হাজার টিকেট বিক্রি হয়েছে। রেল কর্তৃপক্ষ জানায়, একসাথে অনেক মানুষ চেষ্টা করায় সার্ভারে কিছুটা জটিলতা হচ্ছে, সবাই ক্লিক করার সাথেই সাথেই টিকেট পাচ্ছেন না। ফলে অনেকবার চেষ্টা করতে হচ্ছে। তবে ধীরে ধীরে হিট কমতে থাকায় এই জটিলতা কাটতে শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।  

সার্ভার জটিলতায় অনেকে ‘রেলসেবা’ অ্যাপে ঢুকতে পারেননি। অনেকে আবার অ্যাপে ঢুকতে পারলেও টিকিট বুকিং অপশনে ক্লিক করার পরে দীর্ঘক্ষণ আটকে থাকছে, পরের ধাপে সিলেক্ট হলেও টিকিট পারচেজ হয়নি অনেকের। লোডিংয়ের চাকতি ঘুরছিলো। 

‘বাংলাদেশ রেলওয়ে হেল্পলাইন’ নামক দেড় লাখ রেলযাত্রীদের একটি ফেসবুক গ্রুপে নিজেদের নানা ভোগান্তি তুলে ধরেছেন যাত্রীরা। তারা জানান, দুই ঘন্টা চেষ্টা করেও লগইন করতে পারছে না, আবার টিকেট বিক্রিও হয়ে যাচ্ছে। অনেকে উত্তরবঙ্গে বাড়তি ট্রেনের দাবিও জানিয়েছেন।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার বলেন, রেলের আগাম টিকিট প্রত্যাশীদের চাপ বেশি থাকায় সার্ভারে জটিলতা তৈরি হয়েছে। এ কারণেই টিকিট বিক্রিতে ধীর গতি দেখা যাচ্ছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই জটিলতা কমে গেছে বলেও জানান তিনি। 

এই রেল কর্মকর্তা আরও জানান, রেলের অ্যাপে প্রতি মিনিটে কমপক্ষে ১০ লাখ ভিজিটর প্রবেশ করতে পারেন। এছাড়া প্রতি মিনিটে টিকিট বিক্রি করা যায় ৮ হাজার। কিন্তু টিকিট প্রত্যাশীদের চাপ আজ অনেকটাই বেশি। কমপক্ষে সাড়ে ১৩ লাখ ভিজিটর একবারে প্রবেশ করছেন, আর এ কারণেই জটিলতা তৈরি হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/এআর


ঈদুল আজহার ছুটির আগে শেষ কার্যদিবসে রাজধানীর রেলস্টেশন ও বাস টার্মিনালগুলোতে ঘরমুখী মানুষের ভিড় তুলনামূলকভাবে বাড়তে শুরু করেছে। ঈদযাত্রার চাপ পুরোপুরি শুরু না হলেও সোমবার কিছু ট্রেন নির্ধারিত সময়ের...
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাত দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
পবিত্র ঈদুল ফিতরে দেশের ঈদযাত্রায় বেশ কিছু অব্যবস্থাপনা ছিল বলে স্বীকার করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তবে আগামী ঈদে এই চ্যালেঞ্জ মোকাবিলায় যান ব্যবস্থাপনা আরও ঢেলে সাজানোর...
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, এবারের ঈদযাত্রা অন্য যেকোনো সময়ের চেয়ে স্বস্তিদায়ক ছিলো।
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর