ঈদ সেবায় হাজার বাস নিয়ে প্রস্তুত বিআরটিসি

আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ০২:০৮ পিএম

এবার ঈদে যাত্রী সেবা দিতে প্রস্তুত বিআরটিসি’র এক হাজার বাস। এর মধ্যে অন্তত ১০০ বাস রাখা হবে কেবল পোশাক শ্রমিকদের জন্য। ১৪ এপ্রিল থেকে ঢাকার বিভিন্ন কাউন্টারে ১৯৮টি রুটে বাসগুলো ছেড়ে যাবে। 

ঢাকার বিআরটিসির সাত ডিপো এবং গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জের চাষাড়া ডিপো থেকে দেশের বিভিন্ন জেলায় ঈদের সময় বিশেষ সার্ভিসের বাস চলবে।

ঢাকায় মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর, নরসিংদী ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাড়া) থেকে বিশেষ বাসের আগাম টিকেট পাওয়া যাবে।

ঈদ যাত্রায় বিআরটিসির এসব প্রস্তুতির কথা জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম। 

দেশের ১৯৮টি রুটে বিআরটিসির বাস চলে উল্লেখ করে তিনি বলেন,  ঈদযাত্রায় যাত্রীসেবা নিশ্চিত করতে বিশেষ বাস সার্ভিস পরিচালনা করা হবে। বিশেষ এই সেবার জন্য এবার এক হাজার বাস প্রস্তুত রাখা হয়েছে। বিআরটিসি বাসের জন্য নির্দিষ্ট কেনো রুট পার্মিট নেই। যে কারণে যাত্রী চাহিদা পূরণে যে রুটেই সঙ্কট হবে সেখানেই প্রয়োজন মতো বাসগুলো নামানো হবে। যা চলবে ১৪ এপ্রিল অর্থাৎ পহেলা বৈশাখ থেকে ঈদ পর্যন্ত।  

তিনি জানান, বিশেষ বাস সার্ভিসের বাইরেও পোশাক শ্রমিকদের জন্য আলাদা ভাবে প্রস্তুত রাখা হচ্ছে ১০০টি বাস। পোশাক কারখানার মালিকদের চাহিদা অনুযায়ী বাস সরবরাহ করা হবে। 

সংস্থাটির চেয়ারম্যান জানান, স্বল্প সম্পদ নিয়ে সর্বোচ্চ সেবা দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিআরটিসি। এই বছরই বিআরটিসি বহরে যুক্ত হবে নতুন ৩৪০টি বাস। সেই সঙ্গে যুক্ত হবে ১০০টি বৈদুতিক বাসও। 

প্রতিষ্ঠানটির প্রধানের আশা, বাসগুলো বিআরটিসির বহরে যুক্ত হলে বাড়বে যাত্রীসেবা।


একাত্তর/এসি

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
গ্লোবাল স্মার্ট লাইফ কনজিউমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড আইটেল ঈদ আনন্দকে আরও বাড়াতে ফিচার ফোন গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর