তিনতলার গোডাউন থেকেই বঙ্গবাজারে আগুনের সূত্রপাত

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৩:১৭ পিএম

রাজধানীর বঙ্গবাজারের আদর্শ ইউনিটের তিনতলায় একটি গোডাউন থেকেই আগুনের সূত্রপাত। যার পাশেই কিছুটা উঁচুতে ছিলো নিরাপত্তারক্ষীদের থাকার ঘর। সেই রাতে সেহেরির ঘন্টাখানেক পরই গোডাউন থেকে ধোঁয়া বেরুতে দেখেন মসজিদের মুয়াজ্জিন। 

তারা জানান, রাতে মার্কেটে বিদ্যুৎ লাইন বন্ধ থাকলেও, মসজিদ ও নিরাপত্তারক্ষীদের ঘরে সচল ছিলো। সিটি করপোরেশেনের তদন্ত কমিটিও বলছে, মার্কেটের তৃতীয়তলা থেকে আগুনের থেকে আগুনের সূত্রপাত আর আগুনের কারণ হতে পারে মশা মারার কয়েণ বা জ্বলন্ত সিগারেট। 

গেলো পাঁচ এপ্রিল একাত্তর টেলিভিশনের হাতে এসেছিলো আগুন লাগার শুরুর দিকের একটি ভিডিওচিত্র। দুই মিনিট ৫১ সেকেন্ডের এই ভিডিওতেই আগুনের উৎপত্তিস্থলটি ষ্পষ্ট। যা ছিলো বঙ্গবাজারের আদর্শ ইউনিটের পূর্ব-উত্তর কোণে। 

কিন্তু কি ছিলো এই পয়েন্টে? তিনতলা মার্কেটের বিন্যাসটাই বা কেমন ছিলো? তা জানতে মার্কেটের একটি নকশা প্রয়োজন। সেই নকশার ধারণা পেতে সহায়তা নেয়া হয় ব্যবসায়ী নাজমুল হাসানের। এই মার্কেটেই কেটেছে তার ১৮ বছর। 

একজন সেলসম্যান থেকে তিনি এখন দোকান মালিক। বঙ্গবাজারের সব অলিগলি তার মুখস্ত। চোখ বন্ধ করেও মার্কেটের যে কোন প্রান্তে পৌঁছে যেতে পারেন। সেই ব্যবসায়ী নাজমুল একাত্তর টিভির অনুরোধে আদর্শ ইউনিটের একটা নকশা আঁকেন নাজমুল। 

নকশায় তিনতলা আদর্শ ইউনিটের নীচতলায় ছোট ছোট দোকান। দ্বিতীয় তলায় ছোট্ট একটা জেনারেটর রুম। পাশেই আরও কিছু দোকান। সিঁড়ির পাশে মার্কেট কমিটির অফিস। তিনতলার শুরুতেই পরপর দুটি গোডাউন। তারপর মসজিদ ও সারি সারি গোডাউন। 

সে রাতে আদর্শ ইউনিটের মসজিদে ছিলেন ইমাম ও মুয়াজ্জিন। সেহেরির পর ১০-১২ জন মিলে ফজরের নামাজ পড়েন। ঘন্টাখানেক পরই পান আগুনের খবর। 

তা আঁচ করতে পেরে রুমের বাইরে আসেন মুয়াজ্জিন। মসজিদের ১০-১৫ ফুট দক্ষিণের একটা গোডাউনে তিনি ধোঁয়া দেখতে পান। আগুন নেভাতে ব্যর্থ হয়ে খবর দেন ফায়ার সার্ভিসে। 

যে গোডাউনে প্রথম আগুন ছড়াতে দেখেন; তার পাশেই ছিলো নিরাপত্তারক্ষীদের থাকার ঘর। ইমাম ও মুয়াজ্জিন জানান মাকের্টে বিদ্যুতের দুটি লাইন ছিলো। একটি লাইন রাত দশটায় বন্ধ করে দেয়া হয়। তবে মসজিদ ও নিরাপত্তারক্ষীদের ঘরের লাইনটি সচল ছিলো। 

এদিকে, চার এপ্রিল ভোরে বঙ্গবাজারে আগুন লাগার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে বলেছে, মার্কেটের ছয়জন নিরাপত্তা প্রহরী ও একজন বিদ্যুৎমিস্ত্রির সাক্ষ্য অনুযায়ী আগুনের সূত্রপাতও হয়েছে আদর্শ ইউনিটের তৃতীয় তলা থেকে। 

সেখানকার আলমগীরের এমব্রয়ডারি টেইলার্স থেকে আগুনের সূত্রপাত্র। এই টেইলার্সের সরাসরি ওপরে অবস্থিত চতুর্থ তলায় আদর্শ মার্কেটের আটজন নিরাপত্তা প্রহরীর থাকার কক্ষ ছিলো। 

ঘটনার দিন ভোর আনুমানিক ৫টা ৪০ মিনিটে নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন আলমগীরের এমব্রয়ডারি টেইলার্সের তালা বন্ধ শাটারের নিচ থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখেন। 

তিনি তখন ‘আগুন আগুন’ বলে চিৎকার করলে চতুর্থ তলা থেকে নিরাপত্তা প্রহরী দেলোয়ার ও মার্কেটের বিদ্যুৎমিস্ত্রি মামুন ঘটনাস্থলে ছুটে আসেন। 

এরপর তিনজন মিলে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। তাঁদের চিৎকার শুনে মসজিদের ইমামসহ ও মুয়াজ্জিনসহ মার্কেটের অন্য প্রহরীরা ঘটনাস্থলে ছুটে আসেন।

নিরাপত্তা প্রহরীরা আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানান এবং ঘটনার ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে চলে আসে। তারা আগুন নেভানোর সর্বোচ্চ চেষ্টা করে।

তদন্ত কমিটি মনে করে, সিগারেট বা মশার কয়েলের আগুন থেকে এই ঘটনা ঘটেছে। এতে তিন হাজার ৮৪৫ জন ব্যবসায়ী সব হারিয়েছেন। ক্ষয়ক্ষতি হয়েছে ৩০৫ কোটি টাকার।


একাত্তর/এআর

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর