বর্ষবরণ আর মঙ্গল শোভাযাত্রা নিয়ে মুখর চারুকলা

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ০৯:৩৯ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ মুখর হয়ে উঠেছে মঙ্গল শোভাযাত্রার শেষ মুহূর্তের সব প্রস্তুতি নিয়ে। শিক্ষার্থীরা বলছেন, যতো বাধা আসবে শোভাযাত্রা ততো শক্তিশালী হবে। 

এদিকে, বাংলা ১৪৩০ সনকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে ছায়ানটও। রমনার ছায়াতলে সেই আয়োজনও শেষ হয়েছে। গোটা এলাকা জুড়ে নেয়া হচ্ছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে পুরাতনকে ভুলতে আর অন্ধকারকে সুদূরে মিলাতে রঙ-তুলির আয়োজন। নাম মঙ্গল শোভাযাত্রা। যার প্রস্তুতি প্রায় শেষ। 

৩৪ বছর শেষে ৩৫ এ রাখা এই শোভাযাত্রা আয়োজনে বাধা এসেছে বারবার। আশার কথা, সেই বাধা ডিঙ্গিয়ে এই আয়োজন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে। 

তাই এবারো যখন বাধা এলো, তখন শঙ্কার মুখে থাকা বন্যপ্রাণী নীলগাই, বাঘ, ময়ূরসহ টেপা পুতুল আর মা শিশুর বড় মোটিফে এবারের শোভাযাত্রায় আরো বেশি উচ্চারিত হবে অসাম্প্রদায়িকতার কথা, মৌলবাদ রুখবার কথা।

image

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার আহমেদ বলেন, বহু আগে থেকেই এ ধরনের বিতর্ক চলে আসছে। নানাভাবে শিল্প সাহিত্যের চর্চাকে নস্যাৎ করার চেষ্টাও করা হয়েছে। কিন্তু তা করা সম্ভব হয়নি। এগুলো যতোই হয়, আমরা ততই অনুপ্রেরণা পাই। এবারও সেভাবেই প্রস্তুতি চলছে।

চারুকলার শিক্ষার্থীরা জানান, নীলগাইয়ের মোটিফটি এবারের নতুন সংযোজন। কেননা, এই প্রাণীটি বিলুপ্ত হয়ে যাচ্ছে। এই মোটিফটির মাধ্যমে সচেতনতা তৈরি করতে চান তারা। তেমনি, মা ও শিশুর মোটিভের মাধ্যমে পৃথিবীকে বাঁচানোর তাগাদা দিতে চান তারা।

image

প্রস্ততি সম্পন্ন করেছে ছায়ানটও। মুক্তিযুদ্ধ আর করোনাকালীন সময় বাদে ১৯৬৭ সাল থেকে রমনার বটমুলে নিয়মিত এই আয়োজনে এবার থাকবে মানবতা আর মূল্যবোধের জয়গান।

শুক্রবার সকাল ছয়টা ১৫ মিনিটে শুরু হওয়া দুই ঘন্টাব্যাপী এই আয়োজনে প্রায় দেড়শ’ শিল্পী গানে-পাঠে শোনাবে নতুন দিনের শপথ। 

রমনা বটমূলে চলছে মঞ্চ সাজানোর কাজ। একই সঙ্গে বৈশাখের আয়োজন ঘিরে সার্বক্ষণিক নিরাপত্তা দিতে গোটা এলাকা বসানো হচ্ছে সিসি ক্যামেরা।

পহেলা বৈশাখের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে সারাদেশে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারী। রমনায় বোম্ব ডিসপোচাল ইউনিটি আর ডগ স্কোয়াড নিয়ে মহড়া দিয়েছে র‍্যাব।

image

বাহিনীর প্রধান জানিয়েছেন, হেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়। আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছে।


একাত্তর/এআর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মার্কেটিং বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ -এর উদ্যোগে ‘টি উইথ প্রেসিডেন্ট’ শীর্ষক এক বিশেষ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
সকল ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি।...
বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, ২০২৪ সালের জুলাই অভ্যুত্থান এবং পরবর্তীতে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে একটি বিস্তারিত ও...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর