কুড়িলে রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নারী নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১০:৫৪ পিএম

রাজধানীর কুড়িলে রাস্তা পার হওয়ায় সময় বাসের ধাক্কায় এক নারী পথচারী নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার রাতে কুড়িল কাজীবাড়ি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত পথচারী কেয়া (২৮) পেশায় একজন গার্মেন্টস কর্মী ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। কুড়িল কুড়াটুলি এলাকায় থাকতেন তিনি। 

গুরুতর আহত অবস্থায় আরেক পথচারী রমজান আলী তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টায় তাকে মৃত ঘোষণা করেন। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

উদ্ধারকারী রমজান জানান, মেয়েটি রাস্তা পার হওয়ার সময়ে বাসের ধাক্কায় রাস্তায় পরেছিলেন। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তিনি। 

মেয়েটির কাছে থাকা মোবাইল দিয়ে তার এক সহকর্মীর সাথে কথা বলে তার পরিচয় সম্পর্কে কিছু প্রাথমিক তথ্য পাওয়া গেছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর