নবাবপুরে সুরিটোলায় গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ১৪ এপ্রিল ২০২৩, ১২:২৮ এএম

রাজধানীর নবাবপুরের সুরিটোলায় টিনশেড গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

বৃহস্পতিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আনা হয় বলে জানায় ফায়ার সার্ভিস।

এর আগে, রাত ১০টা ৮ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন আশেপাশের কয়েকটি গোডাউনেও ছড়িয়ে পড়ে, পুড়েছে ২০টি দোকান।

আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ১৪ ইউনিট কাজ করেছে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, রাজধানী নবাবপুর সুরিটোলায় গোডাউনে অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়ার পর দ্রুত আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে এরই মধ্যে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট পাঠানো হয়। 

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শাহজাহান শিকদার জানান, নবাবপুর মার্কেটের ডিসেন্ট বেকারির পাশে টিনশেড গোডাউনে আগুন লাগার খবর আসে রাত ১০টা ৮ মিনিটে। ১২ মিনিটের মধ্যে সেখানে ফায়ার সার্ভিসের প্রথম গাড়িটি পৌঁছায়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে সেনাবাহিনীও যোগ দিয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। 

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ বা কোন ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।  


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
‘অনেক ডিসেম্বর আসবে, কিন্তু শেখ হাসিনা আর দেশে ফিরবেন না’ এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত সাম্প্রতিক চর্চা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি...
রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় তুলা ও জুটের গোডাউনে লাগা ভয়াবহ আগুন ফায়ার সার্ভিসের আড়াই ঘণ্টার প্রাণপণ চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। তবে আগুন দ্রুত চারপাশে ছড়িয়ে পড়ায় গোডাউনের পাশাপাশি...
সারাদেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। মশাবাহিত এই আশঙ্কাজনক রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে...
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের পরম আরাধ্য ও সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের শুভ আগমনী বার্তা নিয়ে শনিবার উদযাপিত হতে যাচ্ছে পুণ্যলগ্ন ‘শুভ মহালয়া’। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে চণ্ডীপাঠের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর