খিলগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে গ্রিলমিস্ত্রির মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০২৩, ০৫:০৬ পিএম

রাজধানীর খিলগাঁও ত্রিমোহিনী এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে এক গ্রিলমিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে একটি টিনশেড ঘরের ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গ্রিলমিস্ত্রি সুলতান (৪০) ঢাকা জেলার দোহার উপজেলার মোকসেদপুর এলাকার বাসিন্দা। খিলগাঁও নবীনবাগ এলাকায় একটি মেসে সহকর্মীদের সাথে থাকতেন তিনি।

সুলতানকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী বজলুর ব্যাপারী জানান, দুপুরে ত্রিমোহনী এলাকায় একটি টিনশেড ঘর তৈরির কাজ করছিলেন সুলতানসহ তারা। চাতালের বাহিরের অংশে অ্যাঙ্গেলে দাঁড়িয়ে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় অসাবধানতায় বৈদ্যুতিক তারে সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন সুলতান। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর পৌনে দুইটায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: চন্দ্রিমা উদ্যানের মোড়ে বাস উল্টে আহত ১৫

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর