গুলশানে বাসের ধাক্কায় বাইকের আরোহী নিহত

আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০৮:৫৭ পিএম

রাজধানীর গুলশানে বাসের ধাক্কায় নিহত হয়েছেন এক মোটরসাইকেল আরোহী। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।  

মঙ্গলবার বিকেলে প্রগতি সরণির সুবাস্তু এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। 

নিহত সদরুল হক ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি খিলগাঁও ডিপিডিসিতে কর্মরত ছিলেন। আহত চালক মমিনুর রহমান তার সহকর্মী ছিলেন। 

নিহতের সহকর্মী সুমন উজ্জামান বলেন, মঙ্গলবার বিকালে সুবাস্তু এলাকায় তাদের মোটরসাইকেলে পেছন থেকে ভিক্টর ক্লাসিক পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এতে পেছন থেকে সদরুল ছিটকে পড়ে বাসের নিচে চাপা পড়েন। সেখানে থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

মমিনুরের আঘাত সামান্য উল্লেখ করে তিনি বলেন, ভারতে যাওয়ার জন্য স্ত্রীসহ ভিসার আবেদন করেছিলেন সদরুল। মঙ্গলবার ভিসা আনতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে খিলগাঁও ফেরার পথে দুর্ঘটনার শিকার হন।

আরও পড়ুন: পাঁচ সিটির ভোট নিয়ে জোরেশোরে মাঠে নামছে আওয়ামী লীগ

বাবা মায়ের একমাত্র সন্তান সদরুল হক পরিবারের সঙ্গে থাকতেন বাসাবোতে। তার গ্রামের বাড়ি রাজশাহীর রায়পুরের চারঘাট গ্রামে। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

সংশ্লিষ্ট থানাকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলেন জানান।


একাত্তর/আরবি 

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে হায়ার। বুধবার (১৫ এপ্রিল) রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির প্রথম ফ্ল্যাগশিপ স্টোর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর