দেশে নতুন করে বাড়ছে যক্ষ্মা আক্রান্ত রোগী

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ০৩:১৪ পিএম

দেশে নতুন করে যক্ষ্মা আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ২০২১ সালে এই রোগে প্রতিদিন ১১৫ জন মারা গেছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চিকিৎসকরা বলছেন, যক্ষ্মায় আক্রান্ত ও মৃত্যুহার কমাতে সময়মতো রোগ শনাক্তের বিকল্প নেই। তাই পরিবারের একজনের যক্ষ্মা হলে সবার পরীক্ষা করার করার পরামর্শ দেন তারা।

যক্ষ্মা প্রধানত ফুসফুসকে প্রভাবিত করে, তবে এটি কিডনি, মেরুদণ্ড এবং মস্তিষ্ককেও প্রভাবিত করতে পারে। যখন একজন সংক্রামিত ব্যক্তি কাশি বা হাঁচি দেয়, তখন টিবি বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং এটি এমন এলাকায় বেশি দেখা যায় যেখানে কম বায়ুচলাচল এবং জনাকীর্ণ জীবনযাত্রার পরিবেশ রয়েছে।

image


যক্ষ্মা শনাক্ত করতে খুলনা থেকে পাঁচ সদস্যের একটি পরিবারটি এসেছে রাজধানী ঢাকার শ্যামলীর ২৫০ শয্যা যক্ষ্মা হাসপাতালে। পরিবারটি জানান, সাত জনের পরিবারের দুই জন এরইমধ্যে যক্ষ্মায় মারা গেছে। তাই এই রোগে মৃত্যু প্রতিরোধে যক্ষ্মা শনাক্তকরণ পরীক্ষা করছে পরিবারটি।

বিশ্বের যে ৩০টি দেশে যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা সবচেয়ে বেশি, বাংলাদেশ এরমধ্যে অন্যতম- বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের ২০২২ সালের প্রতিবেদন বলছে, ২০২১ সালে বাংলাদেশে প্রায় তিন লাখ ৭৫ হাজার মানুষ যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন। অর্থাৎ প্রতি মিনিটে একজন যক্ষ্মায় আক্রান্ত হয়েছিলেন।

এমন পরিস্থিতিতে স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি নানা সহযোগী সংস্থায় যক্ষ্মার ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীকে পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়া এই রোগের জন্য দায়ি। এই রোগটিতে মূলত ফুসফুস আক্রান্ত হয়৷ যক্ষ্মা রোগীদের সাধারণ যেমন কিছু উপসর্গ রয়েছে। তেমন এই ভাইরাস মূলত কাশি, হাঁচি থেকে বায়ুর মাধ্যমে ছড়ায়৷

image


যক্ষ্মায় আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকা পরিবারের সদস্যরা, শিশু, বয়োবৃদ্ধ, বিশেষ করে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং যাদের অন্য সমস্যা যেমন ডায়াবেটিস, এইচআইভি, কিডনির জটিলতা, ইত্যাদি রয়েছে- এরা যক্ষ্মায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকেন বেশি। আবার, নতুন করে সুপ্ত যক্ষ্মার জীবাণুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। 

আরও পড়ুন: পোস্টার আর দেয়াল লিখনে দৃষ্টিদূষণের কবলে রাজধানী

বাংলাদেশে সর্বত্র বিনামূল্যে যক্ষ্মা রোগ নির্ণয় ও চিকিৎসা দেয়া হয়। তাই এই রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত তা শনাক্ত করে চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। কারণ, যক্ষ্মা হলে শরীরে ক্ষয় বেশি হয়। মৃত্যুর সম্ভাবনা থাকে। তাই দ্রুত শনাক্তের পর চিকিৎসা নেয়া অনেক বেশি জরুরি। যক্ষ্মার এখন চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত।


একাত্তর/এসি

মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
আবুধাবিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচের ২২ গজে বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না ঠিকই, কিন্তু পুরো ম্যাচের প্রতিটি বলে জড়িয়ে ছিল তাওহিদ হৃদয়দের ভাগ্য! জিম্বাবুয়ে জিতলে ফাইনালের...
শারদীয় দুর্গোৎসবের শেষ প্রহরে এসে মহানবমী আমাদের সামনে নিয়ে এসেছে আনন্দ ও বিদায়বেদনার এক গভীর মিশ্র অনুভূতি। শরতের নীল আকাশ, কাশফুলের দোলা আর ঢাকের বাদ্যে যে উৎসবের সূচনা হয়েছিল, নবমীতে এসে তার...
সুন্দরবনের গহীন জঙ্গল ছেড়ে লোকালয়ে আবার হানা দিয়েছে বনের রাজা! ভোলা নদীর তীরে এক মৃত গরুর দেহাবশেষ আর কাদায় বিশাল বিশাল বাঘের তাজা পায়ের ছাপ- ব্যস, এই দেখেই সুন্দরবন সংলগ্ন তিন গ্রামের মানুষের...
ব্যক্তিগত জীবনের ঘাত-প্রতিঘাত আর নিত্যনতুন বিতর্কে সংবাদের শিরোনামে থাকা যেন চিত্রনায়িকা পরীমনির গা-সওয়া বিষয়। বিতর্ক আর পরীমনি- দুই যেন একই মুদ্রার এপিঠ-ওপিঠ! তবে এবার তিনি আলোচনার কেন্দ্রে কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর