নিখোঁজের ১৯ দিন পর ঢামেক মর্গে মিললো মরদেহ

আপডেট : ০২ মে ২০২৩, ০৯:৪৫ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নিখোঁজের ১৯ দিন পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে এক বৃদ্ধার মরদেহ খুঁজে পেয়েছেন স্বজনরা। 

গত ৩০ এপ্রিল যাত্রাবাড়ী কাজলার পাড় স্কুলগলি ঝিলপাড় থেকে ভাসমান অবস্থায় উদ্ধার হয়েছিল ওই বৃদ্ধার মরদেহ।

মঙ্গলবার রাতে ঢামেক মর্গে এসে পরনের কাপড় ও গলার তাবিজ দেখে স্বজনরা তাকে শনাক্ত করেন।

নিহত বৃদ্ধা বিলকিস বেগম (৯০) ভোলার চরফ্যাশন উপজেলার উসমানগঞ্জ গ্রামের মৃত শেরাজল হকের স্ত্রী। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিঝমিঝি এলাকায় মেজো ছেলে আবু তাহেরের সাথে থাকতেন তিনি। তিনি এক ছেলে ও তিন মেয়ের জননী ছিলেন।

ছেলে আবু তাহের জানান, মিঝমিঝি এলাকার একটি বাসায় নিরাপত্তাকর্মীর কাজ করতেন তিনি। সেখানে তার পরিবারের সাথেই থাকতেন তার মা। তার মায়ের স্মৃতিশক্তি কম ছিল বলে জানান তিনি। গত ১৩ এপ্রিল বাসা থেকে বের হয়ে আর বাসায় ফিরেননি তিনি। 

তিনি আরও জানান, অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। মঙ্গলবার ফেসবুকে তার মতো একজনের মরদেহ উদ্ধারের খবর দেখে থানায় যোগাযোগ করেন তারা। পরে মর্গে এসে মায়ের মরদেহ শনাক্ত করেন তিনি। 

আরও পড়ুন: রাজধানীতে টিনের চাল ভেঙে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গত ৩০ এপ্রিল ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানার পুলিশ। রাতেই আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি বুঝে নিয়ে যান স্বজনরা। 


একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ভূগোল ও পরিবেশ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুহুল আমিন গত তিনদিন থেকে নিখোঁজ রয়েছেন। 
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর