রাজধানীর কমলাপুর মোড়ে বাসের ধাক্কায় অজ্ঞাত এক পুরুষ (৪০) নিহত হয়েছেন।
রোববার সকাল দশটার দিকে কমলাপুর মোড় ট্রাফিক বক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম পরিচয় জানা যায়নি। তার পরনে ছিল ময়লা সাদা গেঞ্জি, জ্যাকেট ও প্যান্ট।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কমলাপুর মোড় ট্রাফিক বক্সের সামনে ৬ নম্বর রুটের একটি বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে পেটে ও কোমরে আঘাত পেয়ে গুরুতর আহত হন তিনি। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সিএনজি চালক মো. রাসেল বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: রানা প্লাজা মালিকের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) উজ্জ্বল মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে ও ঘাতক বাসটি শনাক্তের চেষ্টা চলছে। নিহত ব্যক্তি গৃহহীন ভবঘুরে প্রকৃতির বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি।
একাত্তর/জো
