ফুলবাড়িয়ার নগর প্লাজায় নেই আগুন নিয়ন্ত্রণের ব্যবস্থা

আপডেট : ১৬ মে ২০২৩, ০৬:৫৪ পিএম

ফুলবাড়িয়ার নগর প্লাজা মার্কেটে নেই আগুন নিয়ন্ত্রণের কোন ব্যবস্থা। যে কোন দুর্ঘটনায় এখানে আগুন নেভানোসহ উদ্ধার তৎপরতা চালানো কঠিন হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

নগর প্লাজা মার্কেটের দোকান মালিক সমিতি জানায়, দক্ষিণ সিটি কর্পোরেশন বিষয়টি দেখভাল করেছে।

দক্ষিণের মেয়র জানালেন ঝুঁকিপূর্ণ সব ভবনেরই তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

গুলিস্তান ফুলবাড়িয়ার নগর প্লাজা মার্কেটে এক সময়ের চার তলা ভবনটি এখন আট তলা হয়েছে। যদিও কোন মার্কেট কর্তৃপক্ষের কাছে এই ভবনের কোন নকশা নেই।

সকালে মার্কেটটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে এনএসআই, ফায়ার সার্ভিসসহ কয়েকটি প্রতিষ্ঠানের একটি দল। পুরানো এই মার্কেটে পানি সরবরাহের কোন ব্যবস্থা নেই।

পানির রিজার্ভারের ব্যবস্থা থাকলেও আগুন লেগে গেলে সেটি কোন কাজে আসবে না।

সরু সিঁড়িতে নেই রেলিং, আগুন নিয়ন্ত্রণে দোকানগুলোতে সিলিন্ডার আছে হাতেগোনা। বিদ্যুতের লাইনগুলোও এলোমেলো। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থাও অপরিকল্পিত।

ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে, রাজধানীতে বেশ কটি মার্কেটের অবস্থাই এমন ঝুঁকিপূর্ণ।

ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর অধির চন্দ্র হাওলাদার বলেন, বৈদ্যুতিক লাইনগুলোর অনেক ক্রুটি আছে। পানি সরবারহেরও তেমন ব্যবস্থা নেই। তাছাড়া যে সিঁড়িগুলো আছে তারও বেশিরভাগেরই রেলিং নেই।

তবে মার্কেটটির সাধারণ সম্পাদক দায় চাপালেন সিটি কর্পোরেশনের ওপর। জানালেন তারা এখনও কোন ব্যবস্থা নেয়নি।

ফুলবাড়িয়ার নগর প্লাজার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক বলেন, এটা তো সিটি কর্পোরেশনের মার্কেট। তারা এটা দেখবে। আমরা যতোটুকু পারছি ধীরে ধীরে উন্নতি করছি।

দক্ষিণের মেয়র জানান, রাজধানীর ঝুঁকিপূর্ণ মার্কেটগুলোর তালিকা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের পরামর্শ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন: সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

এ বিষয়ে শেখ ফজলে নুর তাপস বলেন, অগ্নি নির্বাপণ ইউনিট চিহ্নিত করছে যে- এখানে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। আমরা সেটি নিয়ে কাজ করছি। এছাড়া যেসব ভবন ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ধসে পড়তে পারে- সেগুলো ভেঙে ফেলা হবে।

আপাতত মার্কেটগুলো পরিদর্শন করে দুর্যোগ নিয়ন্ত্রণে কি কি ঘাটতি আছে সেই বিষয়গুলো সংশ্লিষ্টদের জানানো হচ্ছে।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর