ক্যাডেট ও স্কাউট নিয়ে এডিস নির্মূল অভিযান শুরু

আপডেট : ১৭ মে ২০২৩, ০৪:১৫ পিএম

রাজধানীতে ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি এলাকায় সচেতনতা কার্যক্রম চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। চারশ’ বর্গমিটার মিটার আলাদা করে গ্রিড ভাগ করে এডিস মশা নিধনে এই কার্যক্রম চালানো হবে। এই কাজে সহযোগিতা করবে ন্যাশনাল ক্যাডেট কোর ও স্কাউটস সদস্যরা।

বুধবার দুপুরে মিরপুর সনি সিনেমা হল এলাকায় এডিস মশা নির্মূল অভিযান কর্মসূচি উদ্বোধন ও এই বিষয়ে মৌসুমের প্রথম সচেতনতামূলক অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এসব কথা জানান।

তিনি বলেন, এই কাজের জন্য ন্যাশনাল ক্যাডেট কোর এবং স্কাউটস সদস্যদের আলাদা করে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। তারা শুধু মশার উৎস দেখবে তাই না, পরিষ্কার পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণসহ সব বিষয়েই তদারকি করবে। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

দশটি অঞ্চলকে চিহ্নিত করে সচেতনতা কার্যক্রম চালানোর জন্য দল গঠন করা হয়েছে বলে জানান মেয়র। এজন্য নগরবাসীকে স্কাউটস এবং ন্যাশনাল ক্যাডেট কোরের সদস্যদের সহযোগিতা করার আহবান জানান আতিকুল ইসলাম।

উত্তর সিটির মেয়র বলেন, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে কেন্দ্র করে বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে নিয়ে আমরা মশা নিয়ন্ত্রণে জনগণকে সচেতন করতে এ সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি।

তিনি বলেন, ডিএনসিসির প্রতিটি এলাকায় আলাদা সচেতনতা কার্যক্রম চালানো হবে। ন্যাশনাল ক্যাডেট কোর এবং স্কাউটস সদস্যরা আমাদের এই সচেতনতা কার্যক্রমে যুক্ত হয়েছেন। এজন্য তাদেরকে আলাদাভাবে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

তিনি জানান, প্রতিটি এলাকাকে ৪০০ স্কয়ার মিটার আলাদা করে এবং গ্রিডে ভাগ করে এডিস মশা নিধনে সচেতনতা ও দেখভালের দায়িত্ব দেওয়া হবে। তারা যে শুধু মশার উৎস দেখবে তা না, তারা পরিষ্কার পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ইত্যাদি বিষয়েও আমাদেরকে জানাবে।

আমরা সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো। পাশাপাশি সব স্থানে মশার ওষুধ ঠিকমতো ছিটানো হচ্ছে কি না, কোথায় অভিযান জরুরি, এসব তথ্য তাদের কাছ থেকে পাওয়া যাবে। অ্যাপের মাধ্যমে সব তথ্য তারা জানতে এবং জানাতে পারবে।

আরও পড়ুন: শ্যামপুরে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মেয়র আতিক বলেন, দশটি অঞ্চল চিহ্নিত করে আলাদা সচেতনতা কার্যক্রম চালানোর জন্য আলাদা টিম গঠন করা হয়েছে। তারাও একই সাথে মশা নিয়ন্ত্রণের সচেতনতায় কাজ করবে। আমরা দুটি জায়গায় ফোকাস করছি। একটি সচেতনতা এবং অপরটি ওষুধ প্রয়োগ।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর