ভ্যাটমুক্ত হলো মেট্রোরেল সেবা

আপডেট : ২৩ মে ২০২৩, ০২:৩৯ পিএম

মেট্রোরেলের সেবার ওপর থেকে মূল্য সংযোজন কর বা ভ্যাট তুলে নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী বছরের ৩০ জুন পর্যন্ত এই সুবিধা অব্যাহত থাকবে। 

এনবিআরের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। এরফলে টিকিটের ওপর ১৫ শতাংশহারে অতিরিক্ত অর্থ গুনতে হবে না। 

এর আগে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট আরোপের জন্য ভ্যাট কমিশনারেটকে চিঠি দিয়েছিল ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। 

তাদের কথামতো ভ্যাট আরোপ করা হলে বর্তমান নির্ধারিত টিকিটের ওপর আরও ১৫ শতাংশ অতিরিক্ত ভাড়া গুনতে হতো যাত্রীদের। 

এনবিআরের আদেশে বলা হয়েছে, মেট্রোরেল বাংলাদেশের প্রথম সর্বাধুনিক গণপরিবহন। এটি যানজট নিরসনের পাশাপাশি কর্ম ঘণ্টা নিরসনেও বিরাট ভূমিকা পালন করবে। 

আর প্রথম পর্যায়ে এ জাতীয় গণপরিবহনকে আরও জনপ্রিয় করার লক্ষ্যে যাতায়াত ব্যৗয় সাশ্রয়ী করা প্রয়োজন বলে এনবিআরের আদেশে বলা হয়েছে।  

মেট্রোরেলের একাংশের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন করা হয়েছে গত ডিসেম্বর মাসে। আগামী নভেম্বরের মধ্যে মতিঝিল পর্যন্ত চালু করার হবে বলে জানানো হয়েছে। 

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬০ টাকা এবং সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। 


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর