নতুন মার্কিন ভিসা নীতিকে ইতিবাচক বলছেন সাবেক কূটনীতিকরা

আপডেট : ২৬ মে ২০২৩, ০৯:২১ পিএম

বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে উৎসাহিত করতে আমেরিকার নতুন ভিসা নীতিকে ইতিবাচক বলেই মনে করছেন সাবেক কূটনীতিকেরা। 

তারা বলছেন, এটি সরকারের সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনায় যেমন সহায়ক হবে, তেমনি যে দলগুলো তাদের মনমতো না হলে নির্বাচন বানচালের হুমকি দিচ্ছে, তাদেরও বার্তা দেবে। 

সেই সঙ্গে, আগামীতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে আনার ক্ষেত্রেও ভূমিকা রাখবে বলে মনে করেন তারা। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন ও মত প্রকাশের ক্ষেত্রে বাধা তৈরি করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। 

গেলো ২৪ মে দেয়া এক টুইট বার্তায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেনের এমন ঘোষণার পর গেলো দু’দিন ধরে আলোচনায় বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি প্রসঙ্গ। 

যাকে, এরিমধ্যে স্বাগত জানিয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলো। সরকার বলছে, আমেরিকার নীতি নির্বাচন অনুষ্ঠানে সহায়ক। প্রায় একই সূর সরকারবিরোধী দলগুলোর মধ্যেও।

আর, সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিকরা বলছেন, ভূ-রাজনৈতিক কারণে বাংলাদেশ এখন সবারই কাছে গুরুত্বপূর্ণ। এটি আর এখন দক্ষিণ এশিয়ার নিছক কোন দরিদ্র দেশের কাতারে নেই। 

তাই বাংলাদেশ আন্তর্জাতিক রাজনীতিরও গুরুত্বপূর্ণ অংশীদার। সে কারণেই যুক্তরাষ্ট্রের এই বার্তাকে ইতিবাচক হিসেবে দেখার কথা বলছেন সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবীর।

কিন্তু কিভাবে ইতিবাচক হিসেবে দেখবে রাজনৈতিক দলগুলো? সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী বলছেন, দলগুলো এরিমধ্যে যুক্তরাষ্ট্রের এই নীতিকে স্বাগত জানিয়েছে। 

আরও পড়ুন: আইসিটি পরিষেবা রপ্তানিতে প্রণোদনা বাড়ানোর দাবি

এরমধ্য দিয়ে আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্রকরে দলগুলোর মধ্যে আলোচনার পথও তৈরি হতে পারে বলেও মনে করেন বিএনপির এই সাবেক নেতা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. দেলওয়ার হোসেন অবশ্য বলছেন, যুক্তরাষ্ট্র কতোটা নিরপেক্ষ ভূমিকা পালন করে, সেটিও নজরে রাখতে হবে। 


একাত্তর/এসজে

বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
দেশে সক্রিয় ইউরোপের নকল ভিসা চক্র। সার্বিয়া ও পর্তুগালের নকল ভিসা দিয়ে ইউরোপ পাঠানোর নাম করে ভারত, নেপাল ও কম্বোডিয়ার মতো দেশে মানবপাচার করছে সংঘবদ্ধ এই চক্র।
তিনজন নারী শেফ। যারা লড়াই করেছেন জেন্ডারভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত হয়েছেন সফল। তাদের লড়াইকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র "আ ওম্যানস প্লেস"। যুক্তরাষ্ট্র...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর