যুক্তরাষ্ট্রে চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা অনুষ্ঠিত

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০২:১৪ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অদূরে চেস্টনাট রিজের ‘থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে’ দুই দিনব্যাপী ‘চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি’ (বিআইএলএস) আয়োজিত এই উৎসব দেশি-বিদেশি সাহিত্যিক, শিল্পী ও সংস্কৃতিপ্রেমীদের এক মিলনমেলায় পরিণত হয়।  

জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে দুই দিনব্যাপী আয়োজনের সূচনা হয়। এরপর কনভেনর গিয়ানা মেলার স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হয় মূল পর্ব। এবারের মেলার প্রধান প্রতিপাদ্য বিষয় ছিল ‘বিশ্বসাহিত্য ও সংস্কৃতিতে শাড়ি’। 

অনুষ্ঠানের উদ্বোধন করেন শিক্ষাবিদ ও লেখক এমেরিটাস অধ্যাপক ড. মোস্তফা সারওয়ার। 

অনুষ্ঠানে প্রখ্যাত কবি সুবোধ সরকারের বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, শাড়ি শুধু একটি পরিধেয় বস্ত্র নয়; এটি হাজার বছরের ঐতিহ্য, ইতিহাস, সংস্কৃতি, রাজনীতি এবং সর্বোপরি নারীর আনন্দ-বেদনা, স্বপ্ন ও সংগ্রামের এক অনন্য বাহন।

সম্মেলনের সভাপতি কবি মোহাম্মদ নূরুল হুদা শাড়ির বৌদ্ধিক সম্পদ এবং এর বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।  

এবারের আসরে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, ভারত, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া, গায়ানা, ডোমিনিকান রিপাবলিক ও তুরস্কসহ বিভিন্ন দেশের কবি, লেখক, গবেষক ও সংস্কৃতিপ্রেমীরা অংশ নেন। উত্তর ও দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের সাহিত্যপ্রেমীদের অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।  

আয়োজক ও পৃষ্ঠপোষক ড. ধনঞ্জয় সাহা বলেন, সাহিত্যচর্চার জন্য যেমন প্রয়োজন সুস্থ ও সৃজনশীল পরিবেশ, তেমনই সৃজনশীল মনন গড়ে তুলতে দরকার স্বাস্থ্যকর জীবনযাপন।

মেলায় বাংলা, ইংরেজি, স্প্যানিশ ও তুর্কি ভাষায় মৌলিক কবিতা, গল্প ও ছড়া পাঠ করা হয়। পাশাপশি ছিল অটিজম স্পেকট্রামে থাকা বিশেষ চাহিদাসম্পন্ন লেখকদের পরিবেশনা, শিল্পকর্ম প্রদর্শনী, তাজা ফল ও অর্গানিক খাবারের ব্যবস্থা এবং লেখকদের বই প্রদর্শন ও বিক্রয়ের বিশেষ স্টল। 

যুক্তরাষ্ট্রের ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে বাংলা ও পাশ্চাত্য সাহিত্যের পারস্পরিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়, যা সঞ্চালনা করেন কবি ফকির ইলিয়াস। 

সংগীত পর্বে বাংলা ও পাশ্চাত্য সুর পরিবেশন করেন অ্যান্ড্রু সেঞ্চেজ, অরচিত কৃষ্ণান, উস্তাদ কামাল সাবরি, সামিনা খন্দকার, ডা. শিউলী রায়, ডা. মো. জুলফিকার হোসেন, গৌতম সাহা ও ডা. অর্পিতা ঘোষ। 

অনুষ্ঠানে স্বল্প সময়ের জন্য উপস্থিত থাকা কবি ও প্রকাশক হুমায়ুন কবির ঢালী এবং বরেণ্য সংগীতশিল্পী রথীন্দ্রনাথ রায়কে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।  সাহিত্য চর্চার পাশাপাশি প্রকৃতির সান্নিধ্যে রিট্রিটের অংশ হিসেবে ছিল ফরেস্ট হাইকিং, যোগব্যায়াম, সাঁতার, ক্যাম্পিং ও ফার্ম ট্যুরের মতো নানা আয়োজন। 

একাত্তর/এসি
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
তিনজন নারী শেফ। যারা লড়াই করেছেন জেন্ডারভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত হয়েছেন সফল। তাদের লড়াইকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র "আ ওম্যানস প্লেস"। যুক্তরাষ্ট্র...
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস উন্মুক্ত, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক সমাজের পথকে সুগম করতে অর্থপূর্ণ রাজনৈতিক সংলাপের আহবান জানিয়েছেন। জাতীয় দৈনিক প্রকাশিত কলামে তিনি একথা...
বিশ্বকাপ ফুটবলের শেয়ার বা মালিকানার অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার বিতর্কিত পরিকল্পনা হাতে নিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। ফিফার এই উচ্চাকাঙ্ক্ষী বাণিজ্যিক উদ্যোগের...
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় পানি সরবরাহ লাইনের খননকাজ চলাকালে মাটির নিচ থেকে রেকট লঞ্চর সদৃশ তিনটি ধাতব বস্তু উদ্ধার করা হয়েছে। ঘটনার পর থেকে পুরো এলাকা ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছে পুলিশ।...
ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া উচ্ছ্বসিত হাসি নিয়ে হাত বাড়িয়ে দেওয়া সেই শিশু তাহসিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর