ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা ও মোবাইল ছিনতাই

আপডেট : ২৯ মে ২০২৩, ১২:৩৮ পিএম

রাজধানীর বংশালে এক জুতা ব্যবসায়ীকে অজ্ঞান করে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। পরে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সোমবার সিদ্দিক বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। ওই ব্যবসায়ীর না, মো: শাহিন মিয়া (৪০)।  তিনি বংশাল এলাকায় বসবাস করেন। 

উদ্ধারকারী আমির হোসেন জানিয়েছেন, গুলিস্তানের জাকের সুপার মার্কেটে ব্যবসা করেন শাহিন। সোমবার সকালে সিদ্দিক বাজারের বাসা থেকে জাকের মার্কেটে যাওয়ার সময় রাস্তার পাশের দোকান থেকে কোক খেয়েছিলেন। 

‘এরপর আর কিছু মনে করতে পারছেন না তিনি। ওই সময় তার কাছে থাকা হাত ব্যাগটি খোয়া যায়। সেখানে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা ছিল। সাথে একটি মোবাইল ফোনও হাতিয়ে নেয়া হয়েছে।’ 

আমির হোসেন বলেন, অজ্ঞান পার্টির সদস্যরা কৌশলে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নিয়েছে। আমরা তাকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে যায়। তার পাকস্থলী ওয়াশ করার পর মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।’ 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির উপপরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, জুতা ব্যবসায়ী বর্তমানে  মেডিসিন বিভাগে চিকিৎসাধীন রয়েছে।


একাত্তর/আরবি 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসির পরিচালনা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ব্যবসায়ী ও করপোরেট ব্যক্তিত্ব মারুফ সাত্তার আলী।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর