অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে পোশাককর্মীর মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০২৩, ১১:৪০ এএম

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে এক পোশাককর্মীর মৃত্যু হয়েছে। 

শনিবার সকাল আটটার দিকে নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ উপজেলার চিটাগাং রোড পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত নার্গিস আক্তার (৩০) চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের তাজুল ইসলামের মেয়ে। তিনি আদমজী ইপিজেডের একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকরি করতেন। 

নিহতের ভাই মামুন জানান, সকালে চিটাগাং রোডের বাসা হতে অটোরিকশায় চড়ে ইপিজেড কর্মস্থলে যাওয়ার সময় গলায় থাকা ওড়না অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে গলায় ফাঁস লেগে গুরুতর আহত হন নার্গিস। পরে অটোরিকশা চালক তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যায় এবং আত্মীয়-স্বজনকে খবর দেয়। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া দশটায় তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: কবি নজরুল কলেজ ছাত্রলীগের সভাপতির মরদেহ উদ্ধার

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।


একাত্তর/জো 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর