খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় বৃদ্ধ নিহত

আপডেট : ২৬ জুন ২০২৩, ০৫:২০ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার দুপুরে খিলগাঁওয়ের বাগিচা মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহত অবস্থায় অজ্ঞাতপরিচয় ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স আনুমানিক ৭০ বছর। পরনে ছিল চেক লুঙ্গি পাঞ্জাবি।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী তৌহিদুল ইসলাম জানান, বাগিচা মসজিদের কাছে রেললাইনের পাশে আহত অবস্থায় পড়ে ছিলেন তিনি। লোকজন ভিড় করে ছিল তার আশেপাশে। সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন তিনি।

ওই বৃদ্ধ নিজেই ট্রেনের নিচে লাফিয়ে পড়েন বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছেন বলেও জানান তৌহিদুল।

আরও পড়ুন: গভীর রাতে বাসায় ঢুকতে না দেয়ায় গার্ডকে কুপিয়ে হত্যা

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ট্রেনের ধাক্কা আহত ওই বৃদ্ধ। তার পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।


একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর