সেন্টমার্টিন নিয়ে কখনো আলোচনা হয়নি: যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ জুন ২০২৩, ০৮:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, যুক্তরাষ্ট্র কখনোই সেন্টমার্টিন দ্বীপ বিষয়ে কখনো আলোচনা করেনি। আমরা বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি।

সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে ব্রিফ্রিংয়ে করা প্রশ্ন ও উত্তরগুলো প্রকাশ করা হয়েছে। 

বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে এক প্রশ্নের জবাবে মিলার বলেন, সেন্টমার্টিন দ্বীপ নিয়ে বাংলাদেশে যা বলা হয়েছে, তা সঠিক নয়। এই বিষয়ে আমাদের মধ্যে কখনো আলোচনা হয়নি। বাংলাদেশের সার্বভৌমত্বকে শ্রদ্ধা করি। আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের অংশীদারত্বকে গুরুত্ব দেই। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সমর্থনসহ গণতন্ত্রের উন্নয়নে এক সঙ্গে কাজ করে আমাদের সম্পর্ককে জোরদারের চেষ্টা করি।

ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ছয় মার্কিন কংগ্রেস সদস্যের একটি চিঠির বিষয়ে দেয়া প্রতিক্রিয়া সম্পর্কে এক প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের মুখপাত্র বলেন, আমি সেই চিঠি দেখিনি। এ বিষয়ে মন্তব্য করার আগে আমাকে বিস্তারিত জানতে হবে।


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের অদূরে চেস্টনাট রিজের ‘থ্রিফোল্ড এডুকেশনাল সেন্টারে’ দুই দিনব্যাপী ‘চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ‘বেঙ্গলি ইন্টারন্যাশনাল লিটারারি সোসাইটি’...
বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
তিনজন নারী শেফ। যারা লড়াই করেছেন জেন্ডারভিত্তিক বৈষম্যের বিরুদ্ধে। নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত হয়েছেন সফল। তাদের লড়াইকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র "আ ওম্যানস প্লেস"। যুক্তরাষ্ট্র...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর