প্রাইভেটকারের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৮:১৯ পিএম

রাজধানীর কুর্মিটোলায় প্রাইভেটকারের ধাক্কায় এক মোটরসাইকেল চালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে এক শিশু। 

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের বিপরীত পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহী জান্নাতুল ফেরদৌস জান্নাতি (২০) এবার কুর্মিটোলা স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন। 

আর মোটরসাইকেল চালক শামীম মৃধা (৩৫) তার চাচাতো ভাই। তিনি শুক্রবার বেলা ১১টায় ঢামেকে মারা যান। আহত সাদিয়া (৮) শামীমের ভাগ্নি। সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত জান্নাতির বড় ভাই রাহাত হোসেন বলেন, কুড়িল বিশ্বরোডে তার বাসায় বেড়াতে এসেছিলেন চাচাতো ভাই শামীম, বোন শারমিন, দুলাভাই সাইফুল ইসলাম ও তাদের মেয়ে সাদিয়া। জান্নাতিকে নিয়ে তারা ভাষানটেকে শারমিনের মামাশ্বশুরের বাসায় যাচ্ছিলেন। 

এসময় একটি মোটরসাইকেলে ছিলেন শারমিন ও তার স্বামী এবং অপরটিতে ছিলেন শামীম, জান্নাতি ও সাদিয়া। পথে দ্রুতগতির একটি প্রাইভেট কার শামীমদের মোটরসাইকেলটিকে পিছন থেকে ধাক্কা দিলে রাস্তায় ছিটকে পড়ে তিনজনই গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাদেরকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর চারটার দিকে জান্নাতিকে ও বেলা ১১টার দিকে শামীমকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মাসুদ মিয়া বলেন, মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট বনানী থানায় অবগত করা হয়েছে।

আরও পড়ুন: ঈদের পরদিন চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

নিহত জান্নাতি বরগুনা উপজেলার বিবি চিনি গ্রামের ইলেকট্রিক ঠিকাদার বাহা উদ্দিনের মেয়ে। তিনি ১৬৬৬ কুড়িল বিশ্বরোড এলাকায় পরিবারের সাথে থাকতেন। 

আর শামীম একই গ্রামের সোহরাব মৃধার ছেলে। তিনি সদরঘাট এলাকায় থাকতেন ও ডিপিডিসির এক ঠিকাদারের অধীনে লাইনম্যানের চাকরি করতেন।


একাত্তর/এসজে

রিটেইলারদের সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় উৎসাহ দিতে দেশব্যাপী আয়োজন করা হচ্ছে বিশেষ ক্যাম্পেইন ‘কনফিডেন্স সিমেন্ট রোডমাস্টার’।
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর