ঈদের পরদিন চিড়িয়াখানায় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

আপডেট : ৩০ জুন ২০২৩, ০৭:১৭ পিএম

ঈদের পরদিন জাতীয় চিড়িয়াখানায় সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। স্বজন আর শিশুদের নিয়ে দূরদূরান্ত থেকে হাজারো মানুষ এসেছেন  ছবিতে দেখা প্রাণী বাস্তবে দেখতে।

তবে প্রবেশমূল্য ৫০ টাকা, আর দুই বছরের বেশি হলেই শিশুদের টিকেট কেনার বাধ্যবাধকতা নিয়ে ক্ষোভ জানান দর্শনার্থীরা।

ঈদের ছুটিতে সন্তানদের বাঘ-সিংহ-বানর-ময়ূর-হরিণ দেখাতে জাতীয় চিড়িয়াখানায় নিয়ে এসেছেন অভিভাবকরা। ঈদের পরদিনে সকাল থেকেই চিড়িয়াখানায় ভিড় করতে থাকেন দর্শনার্থীরা। আর, দুপুরের পর পরিণত হয় জনসমুদ্রে।

চিড়িয়াখানায় শিশুদের আনন্দ-উচ্ছাসই বেশি। এতদিন বইয়ের পাতায় যে ছবি দেখে এসেছে, এখন সেগুলিই চোখের সামনে।

তবে, প্রবেশমূল্য ৫০ টাকা নিয়ে ছিল অভিযোগ। আবার, বয়স দুই বছরে বেশি হলেই টিকিট, এ-নিয়েও ছিল চরম আপত্তি।

জাতীয় চিড়িয়াখানার পরিচালক রফিকুল ইসলাম তালুকদার বললেন, বয়সের বিষয়টি নিয়ে ভাবছেন তারা।

আরও পড়ুন: রামপুরায় সাংবাদিককে ছুরিকাঘাত

এমনিতে প্রতিদিন ১০ থেকে ১২ হাজার দর্শনার্থী ভিড় করেন জাতীয় চিড়িয়াখানায়। ছুটির দিনে সংখ্যাটা পৌঁছে যায় ৩০ থেকে ৩৫ হাজারে। আর ধারণা করা হচ্ছে, ঈদের ছুটিতে এই সংখ্যা হয়ে যায় এক লাখের অধিক।

একাত্তর/জো

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর