করোনা ভাইরাস: ১৪ হাজার ছাড়ালো মৃত্যু, বেড়েছে সংক্রমণ

আপডেট : ২৯ জুন ২০২১, ০৮:১৮ এএম

একদিনের ব্যবধানে দেশে রুদ্রমূর্তি ধারণ করা করোনা ভাইরাসে প্রাণহানী কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় প্রাণ হারিয়েছেন আরও ৭৭ জন। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৪ হাজার ৫৩ জন।

এদিন অ্যান্টিজেনসহ ১৯ হাজার ২৬২টি নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছেন আরও চার হাজার ৩৩৪ জন। দৈনিক শনাক্তের গড় ২২.৫০। গতকাল শুক্রবার করোনার দৈনিক গড় ছিল ২১.২২। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো আট লাখ ৮৩ হাজার ১৩৮।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন তিন হাজার ২৯৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত লাখ আট লাখ ৮৫৪ জন। শনাক্তের বিপরীতে সুস্থতার হার ৯০.৬৮।

এদিন করোনায় মৃতদের মধ্যে ৪৮ জন পুরুষ ও ২৯ জন নারী রয়েছেন। করোনায় এ পর্যন্ত পুরুষ মারা গেছেন ১০ হাজার ৪৩ জন এবং নারী চার হাজার ১০ জন।

বয়স বিচেনায় গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের তিনজন, ৩১ থেকে ৪০ বছরের পাঁচজন, ৪১ থেকে ৫০ বছরের ১৩ জন, ৫১ থেকে ৬০ বছরের ১৭ জন এবং ষাটোর্ধ ৩৮ জন রয়েছেন।

আরও পড়ুন: করোনা ভাইরাস: শেষ রক্ষা হলো না ইসরায়েলের

বিভাগ বিবেচনায় এদিন ঢাকা বিভাগের ১৭ জন, চট্টগ্রাম বিভাগে ২০ জন, রাজশাহী বিভাগের নয়জন, খুলনা বিভাগের ১৯ জন, বরিশাল বিভাগের একজন, সিলেট বিভাগের চারজন, রংপুর বিভাগের চারজন এবং ময়মনসিংহ বিভাগের একজন রয়েছেন।

এদিন সরকারি হাসপাতালে ৬৫ জন, বেসরকারি হাসপাতালে সাতজন এবং বাড়িতে মারা গেছেন চারজন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা আট লাখ পেরিয়ে যায় গত ৩১ মে। সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৭ এপ্রিল রেকর্ড ৭ হাজার ৬২৬ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। এ বছর ১১ জুন তা ১৩ হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ১৯ এপ্রিল রেকর্ড ১১২ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর।

বিশ্বে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা ১৮ কোটি ছাড়িয়েছে। মৃত্যু হয়েছে ৩৯ লাখেও বেশি মানুষের।

একাত্তর/এসি

দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন ফেনী সফরকে কেন্দ্র করে পরশুরাম উপজেলার খেয়াঘাট, মুহুরী নদীর তীরবর্তী এলাকা ও প্রস্তাবিত পথসভাস্থল সরেজমিনে পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী...
মুন্সিগঞ্জের গজারিয়ার বাউশিয়ার কাজলা নদীর তীরে পাশাপাশি নোঙর করে রাখা কয়েকটি তরি। বাইরে থেকে দেখে সাধারণ নৌকা মনে হলেও ভেতরে ঢুকলেই চোখ কপালে ওঠার জোগাড়। নদীই যেন এখানে পরিণত হয়েছে এক একটি...
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক মরহুম ডা. মোহাম্মদ ইব্রাহিমের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং কৃতি শিক্ষার্থীদের মূল্যায়নে বারডেম জেনারেল হাসপাতালে ‌‘ডা. মোহাম্মদ...
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর