করোনা ভাইরাস: শেষ রক্ষা হলো না ইসরাইলের

আপডেট : ২৭ জুন ২০২১, ১০:৩৭ এএম

করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বে প্রথম টিকাকরণ শুরু করে যুক্তরাজ্য। এরপর টিকাদান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল। কিন্তু পরে শুরু করলেও ইউএস, ইউকে’র চেয়ে এগিয়ে যায় ইসরাইল। সেখানকার প্রায় সব নাগরিককে দেওয়া হয় ফাইজারের টিকা। কিছুদিন আগে মাস্ক পরার প্রয়োজন নেই বলেও ইসরাইল সরকারের পক্ষ থেকে ঘোষণা আসে। শুধু বন্ধ রাখা হয়েছিল সীমান্ত, যাতে করোনার মিউটেটেড স্ট্রেন ঢুকতে না পারে দেশটিতে। তারপরও শেষ রক্ষা হলো না তাদের।

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতও। গত মঙ্গলবার তিনি সরকারিভাবে ঘোষণা করেছেন, দেশটিতে সংক্রমণ বাড়ছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনার ডেলটা ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়েছে ইসরায়েল জুড়ে। টিকা নিয়েও ডেলটা ধরনে সংক্রমিত হচ্ছেন ইসরায়েলিয়া। 

মন্ত্রণালয়ের প্রধান চেজি লেভি জানিয়েছেন, টিকার দুই ডোজ নেওয়া থাকলেও কোনো ব্যক্তি ডেলটা ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংস্পর্শে এলে তাকে কোয়ারেন্টাইন করা হবে। ২৩ জুন থেকে এই নির্দেশিকা জারি হয়েছে সেখানে।

image


লেভি আরও জানান, এখন পর্যন্ত ডেলটা ধরনে সংক্রমিতের সংখ্যা খুবই কম। কিন্তু এটা স্পষ্ট যে টিকা নেওয়া থাকলেও যে কেউ এই ধরনে আক্রান্ত হতে পারেন। টিকা নিয়ে কতজন আক্রান্ত হয়েছেন, সেই সংখ্যা এখনও জানা যায়নি। তবে অনুসন্ধান চলছে।

আরও পড়ুন: মাদক পাচার রোধে ভারত-মিয়ানমারের সঙ্গে চুক্তি করেছি: কামাল

শুক্রবার (২৫ জুন) বিবিসি জানিয়েছে, ১০ দিন আগে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছিল ইসরাইল। সেই বাধ্যবাধকতা আবারও আরোপ করা হয়েছে। এমনকি ঘরের ভেতরে থাকলেও পরতে হবে মাস্ক। দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা বৃদ্ধি পাওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিবিসির ওই প্রতিবেদনে বলা হয়, এই মাসের শুরুর দিকে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা শূন্যে নেমে এসেছিল। পরে সম্প্রতি ফের দিনে শতাধিক রোগী শনাক্ত হচ্ছে। 

বৃহস্পতিবার (২৪ জুন) দেশটির করোনা রেসপন্স চিফ নাচমন অ্যাশ বলেছেন, চিন্তার বিষয় হলো সংক্রমণটি ছড়িয়ে পড়ছে।

একাত্তর/এসি

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর