ব্যালটে ভোট হচ্ছে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০২:০৪ পিএম

অন্য সংসদীয় আসনের উপ-নির্বাচন এবং বেশিরভাগ সিটি নির্বাচন ইভিএমে হলেও ব্যালটের মাধ্যমে ভোট নেয়া হবে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন।

সোমবার ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি চলছে। বনানী বিদ্যানিকেতন মাঠ থেকে বিতরণ করা হবে নির্বাচনী সামগ্রী।

সোমবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ভোট নেয়া চলবে। চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে আসনটি শূন্য হবার পর এই আসনে উপ-নির্বাচন হচ্ছে।

নির্বাচনী বিধি অনুযায়ী প্রচার শেষ হয়েছে শনিবার মধ্যরাত থেকে। মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন নির্বাচনে।

এ উপলক্ষে আগামীকাল ঢাকা-১৭ আসনের সংশ্লিষ্ট এলাকাসহ সাতটি পৌরসভা এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করেছে ইসি।

এছাড়া নির্বাচনী এলাকায় রোববার মধ্যরাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বাস, মিনিবাস, ট্রাক, মাইক্রোবাস, কার, পিকআপ ও অটোরিকশা চলাচলের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

একাত্তর/জো

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর