সঠিক প্রক্রিয়া অনুসরণে সুষ্ঠু নির্বাচন সম্ভব: সুজন

আপডেট : ১৬ জুলাই ২০২৩, ০৩:২০ পিএম

সঠিক প্রক্রিয়া অনুসরণ করে এগিয়ে গেলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব বলে মত দিয়েছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সবার মতো সুজনও চায় সুষ্ঠু নির্বাচন। আর সেই কথাই ইইউ প্রতিনিধি দলকে বলা হয়েছে। 

রোববার সকাল, রাজধানীর গুলশানস্থ ইউরোপিয়ান ইউনিয়নের স্থানীয় কার্যালয়ে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে বের হয়ে তিনি সাংবাদিকদের এসব কথা জানান।

সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, জাতির আকাঙ্ক্ষা সুষ্ঠু নির্বাচনের। তাই, সঠিক প্রক্রিয়ায় নিরপেক্ষ নির্বাচন চেয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। জাতির সেই আকাঙ্ক্ষার কথা ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলকে জানানো হয়েছে। 

তিনি জানান, বৈঠকে তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে কোন আলোচনা হয়নি। তবে, নির্বাচন নিয়ে সুজনের অভিজ্ঞতা জানতে চেয়েছে ইইউ প্রতিনিধি দল। সঠিক প্রক্রিয়ায় এগিয়ে গেলে বর্তমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মনে করেন তিনি। 

জনগণের স্বার্থে সব দলকে ঐক্যমত্যে পৌঁছানোরও আহবান জানিয়ে সুজন সম্পাদক বলেন, বড় রাজনৈতিক দলের অনড় অবস্থান দেশকে বিপদে নিয়ে যাবে এটি আমার ব্যক্তিগত মতামত। তবে এটি জানাইনি। সুষ্ঠু ভোটের জন্য ইইউর প্রতিনিধিদের সহযোগিতা চেয়েছি। 

নির্বাচন প্রক্রিয়ায় নিরপেক্ষতা ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে এমন কথা জানিয়ে বদিউল আলম মজুমদার বলেন, এই বিষয়টি ইইউ প্রতিনিধি দলকে জানানো হয়েছে। তাদেরকে এটাও বলেছি সঠিক প্রক্রিয়ায় এগিয়ে গেলে দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব। 

এর আগে রোববার সকালে দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসে ইইউ প্রতিনিধি দল। সকাল ৯টায় তারা প্রথমে বৈঠকে বসে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এর গবেষণা পরিচালক ড. মাহফুজ কবিরের সঙ্গে। 

এরপর বেলা ১০টা থেকে মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আদিলুর রহমান খানের সঙ্গে। এছাড়া বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডি’র সঙ্গেও বৈঠকে বসে ইইউ প্রতিনিধি দল।

উল্লেখ্য, আগের শনিবার আনুষ্ঠানিকভাবে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসে ইইউ-এর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল। প্রথমেই তারা বসে বিএনপির সঙ্গে। এরপর যথাক্রমে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সঙ্গেও আলোচনা করে।


একাত্তর/এআর
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর