রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

আপডেট : ১৯ জুলাই ২০২৩, ০১:৪৯ পিএম

রাজধানীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে যাত্রাবাড়ীর বিদ্যুৎ গলিতে এ ঘটনা ঘটে।

নিহত হাসান হাওলাদার (৩২) সয়েদাবাদ এলাকার একটি গাড়ির ইঞ্জিন মেরামত কারখানায় কাজ করতেন। তিনি পটুয়াখালী সদর উপজেলার গোফখালী গ্রামের মুন্নাফ হাওলাদার ও আকলিমা বেগমের ছেলে।

বর্তমানে যাত্রাবাড়ীর চন্দনকোডায় পরিবার নিয়ে থাকতেন তিনি।

প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আনাছ উদ্দিন বলেন, কে বা কারা ওই যুবককে বুকের বাম পাশে, বাম হাতসহ শরীরের বিভিন্নস্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভগ্নীপতি মো. মমিন জানান, হাসান কাজ শেষে বাসায় ফিরছিলেন।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় লেগুনা চালক নিহত

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমান নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে পাঠিয়েছেন।


একাত্তর/আরএ

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর