কাফনের কাপড় গায়ে জড়িয়ে অনশনে শিক্ষকরা

আপডেট : ০১ আগস্ট ২০২৩, ০৯:০৩ পিএম

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে ২১ দিন অবস্থান ধর্মঘটের পর মঙ্গলবার থেকে কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশন শুরু করেছেন আন্দোলনরত শিক্ষকরা। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে বলেও জানান তারা। 

শিক্ষার্থীদের জিম্মি না করে শিক্ষকদের ক্লাসে ফেরার আহবান জানিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। নির্দেশনা অমান্য করে আন্দোলন চালিয়ে যাওয়া বেশ কয়েকজন শিক্ষকের দের বিরুদ্ধেও ব্যবস্থা নিয়েছে মন্ত্রণালয়। তবে আন্দোলনে অনড় শিক্ষকরা।

টানা ২১ দিন ধরে অবস্থান কর্মসূচির পর এবার অনশনে নেমেছে জাতীয়করণের দাবিতে থাকা শিক্ষকরা। সেই কাতারে আছেন ফরিদপুর থেকে আসা ওয়াহিদা খান। তার কথা, দাবী আদায় না হলে আমরণ এই অনশন তিনি চালিয়ে যাবেন।

১১ জুলাই থেকে প্রেসক্লাসের সামনে অবস্থান নেওয়া শিক্ষকেরা বলেন, উর্ধগতির এ বাজারে সংসার চলে না। শিক্ষার্থীদের জিম্মি নয় দাবি আদায় হলে প্রয়োজনে বাড়তি ক্লাস নেয়া হবে।

বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি ‘এখনই’ মানা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এরপরও আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষকরা। দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ চান তারা।

সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে কাফনের কাপড় গায়ে জড়িয়ে আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। জাতীয় সংগীত পরিবেশন ছাড়াও দোয়া-মোনাজাতের মাধ্যমে আজ থেকে নতুন এই কর্মসূচি শুরু করেন তারা।

আরও পড়ুন: আওয়ামী লীগ কখনো পালায় না: শেখ হাসিনা

শুরুতে মাউশি মহাপরিচালক আন্দোলনরত শিক্ষক নেতাদের সঙ্গে বৈঠক করলেও কর্মসূচি থেকে সরেননি শিক্ষকরা। পরে ১৯ জুলাই শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি তাদের সঙ্গে বসেন তারা। পরে মন্ত্রী শিক্ষকদের জানিয়ে দেন- নির্বাচনের আগে শিক্ষকদের দাবি বিবেচনায় নেয়া সম্ভব হচ্ছে না।

সবশেষ ২২ জুলাই রাতে আন্দোলনরত শিক্ষকরা বৈঠক করেছেন প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ারের সঙ্গে। বৈঠকে তিনি আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দলকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।


একাত্তর/আরবিএস    

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ের ২৪ ঘণ্টার মধ্যেই ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার সদ্য প্রকাশিত পুরুষদের র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন এসেছে। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জনের পাশাপাশি র‍্যাঙ্কিংয়ের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর