যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় ভ্যানচালক নিহত

আপডেট : ০৩ আগস্ট ২০২৩, ০৩:৫৬ পিএম

রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় এলাকায় বাসের ধাক্কায় এক ভ্যানচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় নড়াইল পরিবহনের যাত্রীবাহী বাসটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ধোলাইপাড় শেখপাড়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. খায়ের মোল্লা (৪৯)। তিনি পোস্তগোলা কুলি বাগান এলাকায় পরিবারসহ ভাড়া বাসায় থাকতেন। 

তাকে হাসপাতালে নিয়ে আসা শ্রমিক আব্দুল আলীম বলেন, পোস্তগোলা থেকে ভ্যানে করে শিট ও লোহার অ্যাঙ্গেল নিয়ে যাত্রাবাড়ীর দিকে যাচ্ছিলেন খায়ের‌।

ধোলাইপাড় শেখপাড়া এলাকায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দিলে ভ্যানের সামনে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর সোয়া একটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্ত্রী শিরিনা বেগম ও ছেলে শাহিন মোল্লা বলেন, সকাল দশটার দিকে বাসা থেকে ভ্যান নিয়ে পোস্তগোলা এলাকা থেকে মালামাল বহন করার জন্য বের হয়েছিলেন খায়ের। পরে দুপুরে খবর পান তিনি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন।

আরও পড়ুন: গাড়ির সঙ্গে ধাক্কা লাগায় লেগুনাচালককে পিটিয়ে হত্যা

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে।


একাত্তর/এসজে

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর