মগবাজার বিস্ফোরণে নিহতদের মরদেহ হস্তান্তর, তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৯ জুন ২০২১, ০৮:০৮ এএম

মগবাজারে বিস্ফোরণকাণ্ডে নিহত ছয় জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এঁদের মধ্যে চারজনের ময়নাতদন্ত করে এবং দুইজনকে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়। এদিকে এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

সোমবার (২৮ জুন) সন্ধ্যায় একাত্তরকে এতথ্য নিশ্চিত করেছেন রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) মহসিন সর্দার। 

এসময় তিনি বলেন, মগবাজারের ঘটনায় নিহতদের মধ্যে চার জনের ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ সোমবার বিকালে হস্তান্তর করা হয়েছে। তারা হলেন, কলেজ শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান (২৬), প্রাইভেটকার চালক স্বপন (৩৯), বাস চালক আবুল কাশেম মোল্লা (৪৫) ও প্রাইভেট ফার্মের চাকরিজীবী রুহুল আমিন (৩০)। 

এর আগে গতকাল রাতে মা জান্নাত (২৩) ও তার নয় মাস বয়সী কন্যা সোবাহানার মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান তিনি। 

এদিকে এই বিস্ফোরণের কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতর। আগামী তিন কার্যদিবসের মধ্যে বিস্ফোরণের কারণ অনুসন্ধান করে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। 

পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিতে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমানকে প্রধান করা হয়েছে।  

প্রসঙ্গত গতকাল রোববার রাতে রাজধানীর মগবাজারে রহস্যজনক এক বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। মগবাজার মোড়ে একটি পুরাতন ভবনের (৭৯ আউটার সার্কুলার রোড, মগবাজার) নিচতলার একটি খাবারের দোকানে বিস্ফোরণের এই ঘটনা ঘটে। ভয়াবহ এই বিস্ফোরণে ভবনের ফ্লোর দেবে যায় এবং উপরের তলার ছাদের বেশ কিছু অংশ উড়ে যায়। 

বিস্ফোরণের তীব্রতা এতো বেশি ছিল যে, রাস্তায় অবস্থানরত দুটো বাসের সবগুলো গ্লাস ভেঙে যায়। বাসে বসা যাত্রীরা আহত হয়। রাস্তার বিপরীত পাশের আড়ং ও বিশাল সেন্টারের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন হয়। 


একাত্তর/আরএইচ

চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র সঙ্গে দেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের...
কানাডার সাস্কাচুয়ানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে সন্ধ্যায় স্থানীয় মে-ফেয়ার ইউনাইটেড চার্চে এই...
দেশব্যপী উৎসাহ উদ্দীপনায় মার্কেন্টাইল ব্যাংক পিএলসির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
চাঁদপুর-৩ আসনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদান বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে একাত্তর টেলিভিশনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন আসনটির সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর