সাঈদীর মৃত্যু: চিকিৎসককে হত্যার হুমকি, থানায় জিডি

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১২:৪৬ পিএম

জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছেন দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মোস্তফা জামান। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর ধানমন্ডি থানায় তিনি জিডি করেন। 

ডা. মোস্তফা জানান, মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু মেডিক্যালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। এরপর তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সদস্য হিসেবে কাজ করেছেন তিনি। 

তিনি বলেন, অন্য সাধারণ রোগীদের মতই তাকে পর্যাপ্ত সুচিকিৎসা দেওয়া হয়েছে। কিন্তু ফেসবুকে সাঈদীকে চিকিৎসা দেওয়া হয়নি এমন গুজব ছড়িয়ে তাকে হুমকি দিচ্ছে সাঈদীর অনুসারীরা। 

ফোনে এবং মেসেঞ্জারে বেশ কয়েকটি প্রাণনাশের হুমকি পাবার পর, তিনি পুলিশের শরণাপন্ন হন। রাত দেড়টার দিকে তিনি থানায় জিডি করেন। 

ডা. মোস্তফা বলেন, সাঈদীর চিকিৎসা নিয়ে যা ছড়ানো হচ্ছে তা সব গুজব। চিকিৎসকরা তাকে সুস্থ করতে সর্বোচ্চ চেষ্টা করেছেন। 

হঠাৎ অসুস্থ বোধ করলে গত রোববার বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।


একাত্তর/এসজে

নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন রাজধানীর গুলশানে ইএমকে সেন্টারে আয়োজিত ‘সিলেক্টইউএসএ ২০২৬ টেক পিচ’ প্রতিযোগিতার বিজয়ীর নাম ঘোষণা করেছেন।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর