কাজী পেয়ারার উদ্ভাবক এম বদরুদ্দোজার জীবনাবসান

আপডেট : ৩০ আগস্ট ২০২৩, ১০:৪৯ পিএম

কাজী পেয়ারার উদ্ভাবক স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত ড. কাজী এম বদরুদ্দোজা আর নেই।

বুধবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরায় একটি ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত অসুস্থতায় তিনি মারা যান বলে জানিয়েছে বাসস। তার বয়স হয়েছিলো ৯৬ বছর।

ড. কাজী বদরুদ্দোজা বাংলাদেশের একজন প্রখ্যাত কৃষি সংগঠক, কৃষি বিজ্ঞানী ও ন্যাশনাল এমিরেটাস সাইন্টিস্ট। কৃষি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে স্বাধীনতা পুরস্কার পান।

বগুড়া জেলায় ১৯২৭ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন এম বদরুদ্দোজা। তার পৈতৃক নিবাস গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের অধীনে বাংলাদেশ কৃষি ইনস্টিটিউট (বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়) থেকে বিএসসি এজি ডিগ্রী লাভ করেন।

ড. বদরুদ্দোজা বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের মহাপরিচালক ছিলেন। তিনি পেয়ারার একটি জাত উদ্ভাবন করেন, যা তার নামানুসারে ‘কাজী পেয়ারা’ নামকরণ করা হয়।

বাসস জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে (কেআইবি) তার জানাজা অনুষ্ঠিত হবে।  

ড. কাজী এম বদরুদ্দোজার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

 

একাত্তর/কেএসএইচ
বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী বীর বিক্রমের বোন এবং প্রয়াত জনাব নুরুল হোসেন খানের স্ত্রী রিতা খানের মারা গেছেন। বুধবার (৩১ আগস্ট) বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল করেন...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর