বাংলাদেশের পক্ষে সোচ্চার হবেন মার্কিন কংগ্রেসউইমেন কোলম্যান

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৩৫ পিএম

বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা হলে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সোচ্চার হওয়ার ঘোষণা দিয়েছেন কংগ্রেসউইমেন বনি ওয়াটসন কোলম্যান।

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যে বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় বনি ওয়াটসন কোলম্যান একথা জানান।

মতবিনিময় সভায় বাংলাদেশি চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, মূলধারার রাজনীতিকসহ কমিউনিটির বিশিষ্টজনরা অংশ নেন। মতবিনিময় সভার উদ্যোগ নেন প্লেইন্সবরো টাউনশিপের কাউন্সিলম্যান ড. নূরুন নবী।

বাংলাদেশকে একটি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র উল্লেখ করে বক্তারা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল বিদেশের মাটিতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

যুক্তরাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিদেরও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে বলে উল্লেখ করেন তারা।

এ সময় ডেমোক্র্যাট কংগ্রেসউইমেন কোলম্যান বাংলাদেশি কমিউনিটির ভূয়সী প্রশংসা করে বলেন, এ বিষয়ে কংগ্রেসে সোচ্চার হবেন তিনি।

বনি ওয়াটসন কোলম্যান বলেন, আজকের সভায় বাংলাদেশ সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি। কংগ্রেসে বাংলাদেশ ককাসেও যোগ দেয়ার ইচ্ছা পোষণ করছি আমি।

তিনি আরও বলেন, যদি আমি দেখি যে, বাংলাদেশ সম্পর্কে কেউ মিথ্যা তথ্য দিচ্ছে, তাহলে নিশ্চয়ই আমি কংগ্রেসে কথা বলবো, সোচ্চার হবো।

কংগ্রেসউইমেন আরও বলেন, যুক্তরাষ্ট্র কখনই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেবে না। যুক্তরাষ্ট্র চায় বিশ্বব্যাপী শান্তি। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে ভূমিকার রাখার আশ্বাস দেন এ কংগ্রেসওমেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান সন্ত্রাসবাদের বিপক্ষে, এটি যেকোনো রকমেরই হোক। আমরা এ বিষয়ে খুব সোচ্চার। সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নেয়া আমরা যেকোনো দেশের পাশে আছি।

মতবিনিময় সভায় স্থানীয় প্লেইন্সবরো টাউনশিপের মেয়র পিটার কেন্টু বক্তব্য দেন। তিনি সব সময় বাংলাদেশিদের পাশে থাকার অঙ্গীকার করেন।

আরবি
এই দিনটিকে ২০২১ সাল থেকে আলজেরিয়ায় জাতীয় অভিবাসন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, যা ঔপনিবেশিক নিপীড়নের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকা আলজেরীয়দের সাহস ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জানায়।
দেশবন্ধু গ্রুপের চিফ অপারেটিং অফিসার (সিওও) মো. ইদ্রিসুর রহমান সম্প্রতি বিফা অ্যাওয়ার্ডসে বাংলাদেশের শীর্ষ সিওওদের মধ্যে সেরা নেতৃত্বের পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ বৈধ গণতন্ত্র প্রতিষ্ঠায় চাপ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। একথা জানিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য রিচ ম্যাককরমিক বলেন, বাংলাদেশের জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে।
বাংলাদেশ থেকে নার্স, ড্রাইভার, কৃষকসহ ১৫ হাজার দক্ষ জনবল নেবে জাপান।
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
কুড়িগ্রামের রৌমারীতে বালুবাহী ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক পরিবারের চার সদস্যসহ মোট পাঁচজন মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর