শেখ হাসিনা ও ম্যাক্রোঁর ছবি দিয়ে ‘আপত্তিকর পোস্ট’, ছাত্রদল নেতা গ্রেপ্তার

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৩৮ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অভ্যর্থনা ও কুশল বিনিময়ের একটি ছবি ব্যবহার করে সোশ্যালে ‘আপত্তিকর পোস্ট’ করায় এক ছাত্রদল নেতা গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তার যুবকের নাম কাইফি সিকদার ওরফে মিমি (২৫)। তিনি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাসিন্দা এবং সরকারি গৌরনদী কলেজ শাখার ছাত্রদলের যুগ্ম-আহবায়ক। 

মঙ্গলবার ভোরে র‌্যাব-২ ও র‌্যাব-৪ এর যৌথ অভিযানে গাজীপুরের শ্রীপুর থানার বাড়ইপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

বুধবার দুপুরে র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানান।

র‌্যাব জানায়, আপত্তিকর ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হলে মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় বরিশালের গৌরনদী মডেল থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণে গৌরনদী থানা হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

একাত্তর/এসি
মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
বর্তমান কমিটি বিলুপ্ত করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৮টি হলে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 
বগুড়ার ধুনট উপজেলায় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মহিদুল ইসলাম হিরুকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর