ধুনট ঢাবি ছাত্রদলের সাবেক সভাপতি হিরুকে সংবর্ধনা

আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১০:১৯ পিএম

বগুড়ার ধুনট উপজেলায় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মহিদুল ইসলাম হিরুকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 

গত বুধবার সন্ধ্যায় পৌর বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে আলোচনা সভারও আয়োজন করা হয়। 

সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মণ্ডল। আমন্ত্রিত অতিথির বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মহিদুল ইসলাম হিরু।

জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পৌর কমিটির সহ-সভাপতি ছানোয়ার হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পৌর কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি রাশেদুজ্জামান উজ্জল।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সদস্য আনোয়ার হোসেন জনি, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সম্পাদক মাহমুদুল হাসান রনি, সৈয়দ নুরুর রাব্বি সাজেদিন (শাকিল), ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা শফিউল আলম, ফকরুজ্জামান লেলিন, খন্দকার সুলতান আহম্মেদ, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকী রিগ্যান, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক মুঞ্জিল হোসেন, বিএনপি নেতা নিয়ামুল আলম তালুকদার, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আল আমিন, স্বেচ্ছাসেবক দলের নেতা আতিকুর রহমান শিতল, ছাত্রদল নেতা রকিবুল হাসান রকি, রাসেল মাহমুদ, আসাদুল ইসলাম আসাদ ও মিলন মিয়া।

একাত্তর/এসি
মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলামের প্রার্থিতা নিয়ে দায়ের করা রিট খারিজ করেছেন হাইকোর্ট। 
বর্তমান কমিটি বিলুপ্ত করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৮টি হলে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যম এবং সাংস্কৃতিক অঙ্গনে কর্মরত বগুড়াবাসীদের নিয়ে গঠিত বগুড়া মিডিয়া এন্ড কালচারাল সোসাইটি, ঢাকা (বিএমসিএস)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর