প্রাইম এশিয়ার পারভেজ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে মিছিল

আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পিএম

প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ছাত্রদল নেতা জাহিদুল ইসলাম পারভেজের হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৭ এপ্রিল) মিছিলটি আগারগাঁও থেকে শুরু হয়ে শেওড়াপাড়া রোড হয়ে আবার আগারগাঁও এসে শেষ হয়। মিছিলে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মিছিলের নেতৃত্ব দেন জুলাই বিপ্লবে গুম ফেরত ছাত্রনেতা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মিনার হোসেন। 

মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি শারিফুল ইসলাম, এস এম রাবিদ হাসান, হিমেল তালুকদার তাসরিফ। 

মিছিল শেষে মিনার হোসেন বলেন, জাহিদুলকে হত্যার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতৃত্ব সরাসরি বনানী থানায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেছেন। যারা সরাসরি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব, তাদের যেন মামলার আসামি করা না হয়। সে জন্য সব দিক দিয়ে প্রেশার ক্রিয়েট করেছেন। এগুলো আপনারা দেখেছেন। পরে রাতে তারা যে প্রেস কনফারেন্স করেছেন, এটিকে আমি নেতৃত্বের ইম্যাচুরিটি ও নেতৃত্বের ব্যর্থতা হিসেবে দেখব। তারা সরাসরি অস্বীকার করেছেন এবং বলেছেন, আমরা নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বৈষম্যবিরোধী নেতাদের জড়িত করেছি। কিন্তু পরবর্তী সময়ে সিসিটিভি ক্যামেরার ‍ফুটেজ পাবলিশ হলো। তখন দেখা গেলো, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সরাসরি জড়িত এবং বেশ কয়েকজন আশপাশে ছিল। এরপর তারা আর কোনো পদক্ষেপ নেননি, বিষয়টি খুবই মর্মান্তিক এবং দুঃখজনক । 

তিনি বলেন, পারভেজ হত্যায় বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং দায়সারা গোছের কথা বলেছে। আমি আশা করছি, একটি হত্যাকাণ্ড নিয়ে মিথ্যাচার করায় ধীরে ধীরে সাধারণ শিক্ষার্থীদের তাদের ওপর যে সামান্যতম আস্থা রয়েছে, সেই আস্থার সংকট দেখা দেবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি এস এম রাবিদ হাসান বলেন, 
জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ব্যানার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এটা আমরা স্বীকার করি। কিন্তু পাঁচ আগষ্ট পরবর্তী আমরা দেখতে পাচ্ছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারের কমিটিতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনুপ্রবেশ। তারাই শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কায়দায় রাজনৈতিক কর্মকাণ্ড করে বেড়াচ্ছে যার ফলস্বরূপ ছাত্রদলের একনিষ্ঠ কর্মী জাহিদুল ইসলাম পারভেজ কে নির্মম ভাবে হত্যা করা হয়। আমরা বৈষম্যবিরোধীদেরকে ছাত্রলীগ স্টাইলের রাজনীতি পরিহার করার আহবান জানাই। তা না হলে তাদের ছাত্রলীগের মত করুণ পরিনতি ভোগ করতে হবে। বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করবে।

এসময় আরও উপস্থিত ছিলেন যুগ্ন সাধারণ সম্পাদক তানভির হোসেন শোভন, আহসান হাবীব তাছুম, সহ সাধারন সম্পাদক তামাম মাহমুদ অনিক, স্বজন মোহাম্মদ, আশা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সদস্য সচিব ইফতিকার হাসান টিপু, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ ছাত্রদলের সাধারণ সম্পাদক আবির মাহমুদ উৎস, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তাওহীদ আহমেদ স্বপ্নীল, শাহানুর ইসলাম সিফাত, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক তৌফিক সরকার, বৃত্তি ও ছাত্র কল্যাণ বিষয়ক সম্পাদক সানাউল হোসেন ভিকি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের যুগ্ম সম্পাদক নূরনবী সরকার নবাব সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতৃবৃন্দ।।

একাত্তর/এসি
মানবিক মূল্যবোধ জাগ্রত করা এবং নতুন প্রজন্মের মধ্যে সহমর্মিতা, সহানুভূতি ও অন্যের পাশে দাঁড়ানোর মানসিকতা গড়ে তোলাই এই উদ্যোগের মূল লক্ষ্য ছিল।
বর্তমান কমিটি বিলুপ্ত করে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৮টি হলে নতুন আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বৈষম্যবিরোধী আন্দোলনে গত বছরের ১৮ জুলাই পুলিশের গুলিতে দৃষ্টি হারানো মুবিনের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 
বগুড়ার ধুনট উপজেলায় পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মহিদুল ইসলাম হিরুকে ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। 
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
রাজধানীর কল্যাণপুর বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের সময় ধারালো অস্ত্র দিয়ে শফিক নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। ফাঁসির আদেশের...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর