চট্টগ্রামের মেজবানি থেকে খুলনার চুইঝাল, সব এক ছাদের নিচে

আপডেট : ০৮ অক্টোবর ২০২৩, ০৮:৩০ পিএম

চট্টগ্রামের মেজবানি মাংস, সিলেটের সাতকড়া দিয়ে গরু, খুলনার চুইঝাল দিয়ে মাংস, কক্সবাজারের লইট্টা ভাজি, চাঁপাইনবাবগঞ্জের কালাই রুটি, চাটগাঁর কালাভুনাসহ হরেক পদের খাবার এক ছাদের নিচে এনে উৎসবের আয়োজন করেছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট।

বৃহস্পতিবার শুরু হওয়া ‘দ্য লোকাল কালিনারী হেরিটেজ অফ বাংলাদেশ’ শীর্ষক এই উৎসব চলবে ৩০ অক্টোবর পর্যন্ত।

পুরান ঢাকার খাসির লেগ রোস্ট, নিহারি-তেহারি, বিরিয়ানিতো ছাড়াও এই উৎসবে পাওয়া যাবে হরেক পদের ভর্তা।

এছাড়া নাটোরের কাঁচাগোল্লা, নেত্রকোনার বালিশ মিষ্টি, বরগুনার চুইয়া পিঠা, চ্যাবা পিঠা, মুইট্টা পিঠা, বগুড়ার দই, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার রসমালাই, মেহেরপুরের রসকদম্বও থাকবে।

ঢাকা রিজেন্সি হোটেল বলেছে, তাদের শেফরা সবসময় ১০০ ভাগ দেশীয় মশলা এবং উপকরন ব্যবহার করেন।

রিজেন্সি বলেছে, ‘আমরা বাংলাদেশের বিভিন্ন জেলার বা অঞ্চলের প্রসিদ্ধ খাবারগুলোকে আন্তর্জাতিক বা বিদেশি অতিথিদের কাছে পরিবেশনের মাধ্যমে প্রচার করে থাকি, সাথে বাঙ্গালী আতিথিয়তা প্রসার করি।’

এক বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘বর্তমানে আমাদের দেশে ফাস্ট ফুড এবং ভিনদেশি খাবারের ভিড়ে আমাদের ঐতিহ্যবাহী চিরচেনা খাবারগুলো হারিয়ে যেতে বসেছে । সেখানে আমরা নতুন করে আমাদের নতুন প্রজন্মের কাছে এই খাবার গুলো স্বাদ পুনরায় পরিচিত করে দিতে যাচ্ছি । এরই উদ্দেশ্যে আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় দ্য লোকাল কালিনারী হেরিটেজ অব বাংলাদেশ- বাংলার  ঐতিহ্যবাহী খাবারের এক মিলনমেলা।’

বৃহস্পতিবার সন্ধ্যায় অতিথিদের উপস্থিতিতে কেক কেটে উৎসবের উদ্বোধন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মুহাম্মদ জাবের, ঢাকা রিজেন্সির ব্যবস্থাপনা পরিচালক কবির রেজা, নির্বাহী পরিচালক শাহিদ হামিদ।

ঐতিহ্যবাহী নানা খাবারে সাজানো এই বিশাল আয়োজনে খাবার মূল্য নির্ধারণ করা হয়েছে ৪৯৯৯ টাকা (জনপ্রতি) । সাথে সিলেক্টেড কার্ড হোল্ডার পাচ্ছেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। ঢাকা রিজেন্সীর লয়াল্টি প্রোগ্রাম– প্রিমিয়ার ক্লাব মেম্বাররা ব্যুফে ডিনারে পাবেন অগ্রাধিকার। এই আয়োজনটি সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা রিজেন্সির গ্র্যান্ডডিওস রেস্টুরেন্টে চলবে এবং সঙ্গে থাকবে ইন্সট্রুমেন্টাল মিউজিক।

কেএসএইচ
ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের এক জাঁকজমকপূর্ণ আয়োজন যা আঞ্চলিকভাবে বাংলাদেশের জেলা উপজেলাতে প্রসিদ্ধ।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর