দেশের সবচেয়ে বড় ‘অমনিচ্যানেল’ প্ল্যাটফর্ম  তৈরি করলো এপেক্স 

আপডেট : ২৬ অক্টোবর ২০২৩, ০৯:৩৭ পিএম

বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফুটওয়্যার কোম্পানি হিসেবে এপেক্স সব সময়ই তার মূল্যবান গ্রাহকদের জন্য সেরা অভিজ্ঞতা নিশ্চিত করার চেষ্টা করেছে। গ্রাহকদেরকে সর্বশ্রেষ্ঠ সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যান্ডটি এবার তার ওয়েবসাইট (apex4u.com) নতুন করে সাজিয়েছে, যা উন্নত কার্যকারিতার সাথে গ্রাহকদের জন্য আরো সহজ এবং সুবিধাজনক হবে। 

গ্রাহকদেরকে মানসম্পন্ন পণ্য ও সেবা প্রদানের জন্য ইতোমধ্যে সুনাম অর্জন করেছে এপেক্স। নতুন অপটিমাইজ করা ওয়েবসাইটটির উন্নত বৈশিষ্ট্য এবং প্রযুক্তিসমূহ ভোক্তাদের জন্য নিশ্চিত করবে নিরবচ্ছিন্ন পণ্য অনুসন্ধান, পণ্যের দ্রুত সরবরাহ, নিরাপদ পেমেন্ট, কার্যকরী অর্ডার নোটিফিকেশন, একটি সুবিন্যস্ত অর্ডার লাইফসাইকেল এবং নিরাপদ রেজিস্ট্রেশন ও সাইন-ইন সুবিধা।

ওয়েবসাইটটির চমৎকার নেভিগেশন সিস্টেমের মাধ্যমে চাহিদা অনুযায়ী জুতা খুঁজে পাওয়া এখন আগের চেয়ে সহজ হবে৷

অপরদিকে, ওয়েবসাইটের ব্যাকএন্ডের নতুন ফিচারগুলো এপেক্সকে শক্তিশালী কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, রিয়েল-টাইম ইনভেনটরি আপডেট, মূল্য নির্ধারণ এবং অর্ডার ম্যানেজমেন্টের পাশাপাশি উন্নত কর্মক্ষমতার সমন্বয়ে ভোক্তাদের জন্য নির্বিঘ্ন সেবা প্রদান করতে সক্ষম করবে। সেইসঙ্গে, ডেলিভারি টিমের সাহায্যে এক্সপ্রেস ডেলিভারি দ্বারা দেশের ৬৪টি জেলায় দ্রুত ডেলিভারি নিশ্চিত করবে এপেক্স।

এছাড়াও, এপেক্স-এর সব স্টোর ওয়েবসাইটের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে ওয়েবসাইটটিকে দেশের বৃহত্তম অমনিচ্যানেল প্ল্যাটফর্ম হিসাবে পরিণত করবে।

সুতরাং, গ্রাহকরা সকল আউটলেটের যৌথ স্টক থেকে বিস্তৃত কালেকশন উপভোগ করতে পারবেন। গ্রাহকরা তাদের পছন্দের পণ্যগুলো নিকটস্থ আউটলেট থেকে অর্ডার করার সুযোগও পাবেন। ফলে, সবাই এখন সহজেই বিস্তৃত পণ্য পরিসর থেকে নিজেদের পছন্দ অনুযায়ী জুতা বেছে নেওয়ার পাশাপাশি, হাইপার-লোকাল অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।

গ্রাহক সন্তুষ্টির প্রতি খেয়াল রেখে এপেক্স ওয়েবসাইটের এই আপগ্রেড- বাংলাদেশের ফুটওয়্যার শিল্পে একটি সুপ্রতিষ্ঠিত ব্র্যান্ড হিসেবে নিজেদের সুনাম বজায় রাখার ক্রমাগত প্রচেষ্টারই প্রমাণ দেয়।  

আরবিএস
বাংলাদেশের ফ্যাশন রিটেইল ব্র্যান্ড সারা লাইফস্টাইল খুলনায় তাদের ১৬তম আউটলেটের সফট ওপেনিং উদযাপন করেছে।
সাশ্রয়ী মূল্যে সেরা মান, টেকসই আরামদায়ক ফ্যাশন– এই প্রতিশ্রুতি নিয়েই বাংলাদেশে শীতকালীন পোশাকের বাজারে শীর্ষস্থানে নিজেদের অবস্থান ধরে রেখেছে ‘সারা’। বিশেষ করে জ্যাকেটের ক্ষেত্রে এই ব্র্যান্ডটি এখন...
এক লাখেরও বেশি পণ্যে ৭০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় দিচ্ছে দেশের অন্যতম লাইফস্টাইল ব্র্যান্ড ‘সারা’। ২০২৫ সালকে উপলক্ষ্য করে ‘সারা’ লাইফস্টাইলের এই আয়োজনে থাকছে নির্দিষ্ট পণ্যের ওপর ২৫ শতাংশ থেকে ৭০...
অথেনটিক কসমেটিকসের নির্ভরযোগ্য রিটেইল চেইন হারল্যান স্টোরের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর