কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই

আপডেট : ০৯ জুলাই ২০২১, ০৯:২৫ এএম

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও দেশের বামপন্থী আন্দোলনের অন্যতম নেতা কমরেড মুবিনুল হায়দার চৌধুরী আর নেই। মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর মরদেহ হাসপাতালের হিমাগারে রাখা হবে এবং তার শেষ ইচ্ছা অনুসারে ৮ জুলাই বেলা ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এনাটমি বিভাগে চিকিৎসা বিজ্ঞানের কাজে ব্যবহারের জন্য মরদেহ হস্তান্তর করা হবে

জানা যায়, ফুসফুসে নিউমোনিয়া আক্রান্ত হয়ে গত ২৭ জুন থেকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২৮ জুন কমরেড মু‌বিনুল হায়দার চৌধুরীকে নন ইন‌ভে‌সিভ ভে‌ন্টিলেশনে নে‌য়া হয়েছিল। হাই ফ্লো ন্যাজাল ক্যানুলা দিয়ে উচ্চমাত্রায় অক্সিজেন দেয়ার পরও তার শরীরের অক্সিজেন স্যাচুরেশন ক্রমেই কমে আসছিল তাই তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল।

সিপিবি সভাপতি মুজাাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মোহম্মদ শাহ আলম এক বিবৃতিতে দেশের বাম আন্দোলনে কমরেড মুবিনুল হায়দার চৌধুরীর অবদান কৃতজ্ঞচিত্ত স্মরণ করেছেন। একই সঙ্গে তার স্বপ্নের সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার সংগ্রাম জোরদার করার আহ্বান জানিয়েছেন।

মুবিনুল হায়দার একসময় ভারতের কমিউনিস্ট দল সোশালিস্ট ইউনিটি সেন্টারে (এসইউসিআই) যুক্ত ছিলেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি দেশে ফেরেন।

স্বাধীনতার পর গঠিত জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের অভ্যন্তরে মতাদর্শিক বিতর্ক শুরু হলে ১৯৮০ সালে আ ফ ম মাহবুবুল হক ও খালেকুজ্জামানের নেতৃত্বে একটি অংশ বেরিয়ে বাসদ গঠন করে। জাসদ ভেঙে বাসদ হওয়ার পেছনে মুবিনুল হায়দারের সক্রিয় ভূমিকা ছিল। 

২০১৩ সালে খালেকুজ্জামানের বাসদ থেকে বেরিয়ে বাসদ (মার্কবাদী) গঠন করেন মুবিনুল হায়দার চৌধুরী ও শুভ্রাংশু চক্রবর্তী।

পরে শুভ্রাংশু চক্রবর্তীও বাসদ (মার্কসবাদী) থেকে বেরিয়ে আলাদা দল গঠন করেন। 


একাত্তর/এআর

দেশে ২৪ ঘণ্টায় দুই হাজারের বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। মঙ্গলবার ৮ জনের মৃত্যু হয়েছিল ডেঙ্গুতে।বুধবার দুপুরে স্বাস্থ্য...
নাশকতার অভিযোগে ২০১২ সালে মতিঝিল থানায় দায়ের করা মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ৯৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্যদিয়ে এ মামলার...
কেবল এডিস মশাই নয় চরিত্র বদলাচ্ছে ডেঙ্গু ভাইরাসও। ডেঙ্গু জ্বরের উপসর্গও পাল্টে যাচ্ছে বলে মনে করছেন চিকিৎসকেরা। সঠিক চিকিৎসা বা ভ্যাকসিন তৈরির জন্য এই মুহূর্তে দেশে কোন ধরনের ডেঙ্গুর প্রকোপ...
ডেঙ্গু জ্বরকে এক সময় বলা হতো ব্রেকবোন ফিভার। কারণ তীব্র জ্বরের পাশাপাশি রোগীর শরীরে তীব্র ব্যথা হতো। এখন অল্প জ্বরের ক্ষেত্রেও ডেঙ্গু ধরা পড়ছে। আবার শরীর ব্যথা তীব্র না হলেও সহজেই দুর্বল হয়ে পড়ছে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর