ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধন

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:০৫ পিএম

রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো ১৭তম আন্তর্জাতিক ওয়েবেমেটিক্স, ইনফরমেটিক্স এবং সায়েন্টমেটিক্স কনফারেন্সের।

শুক্রবার বিকেলে ‘মঞ্জুর এলাহী’ অডিটোরিয়ামে ডক্টর এস আর লস্কর লাইব্রেরি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আয়োজনে তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করা হয়। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। এতে সহযোগিতা করে  ‘কোলনেট সোসাইটি ফর লাইব্রেরি প্রফেশনালস’ এবং স্পেশাল লাইব্রেরি অ্যাসোসিয়েশন, এশিয়া কমিউনিটি’। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, সৈয়দ মঞ্জুর এলাহী।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য  অধ্যাপক শামস রহমান বলেন, ডিজিটাল যুগে তথ্য ও জ্ঞান পরিচালনায় ওয়েবেমেটিক্স, ইনফরমেটিক্স এবং সায়েন্টমেটিক্স সবসময় জ্ঞান, গবেষণা ও তথ্য বিতরণের প্রভাব এবং গতিশীলতা বোঝার এবং মূল্যায়নের ক্ষেত্র। 

সম্মেলনে বিভিন্ন দেশ থেকে প্রায় ২৫০ জন গবেষক, গ্রন্থাগারিক ও শিক্ষাবিদ এবং বিভিন্ন পেশাজীবীরা অংশ গ্রহন করেন। এই সম্মলনে মোট ৮৫টির মতো গবেষণাপত্র উপস্থাপন করা হবে। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ডক্টর বার্ন্ড মার্কশেফেল, সিনিয়র গবেষক, তথ্য ও জ্ঞান ব্যবস্থাপনা বিভাগ, টেকনিশে ইউনিভার্সিটি, জার্মানি। সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চীনের ডালিয়ান ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এবং ফ্রান্সের স্ট্রাসবার্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিন—চার্লস ল্যামিরেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপার্সন এবং গ্রন্থাগারিক (ইনচার্জ) ড. দিলারা বেগম।

একাত্তর/এসি
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্রিফকেস ৩.০ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নানা আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ১০টি দল অংশ...
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ২৫ বছরের যাত্রা এক জমকালো কনসার্টের মাধ্যমে উদযাপন করেছে। শুক্রবার ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় এই আনন্দ আয়োজনে সামিল হন ক্লাবের সদস্য, শিক্ষক এবং অতিথিরা। 
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (ইডব্লিউইউবিসি) ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফকেস ৩.০ (Briefcase 3.0) প্রতিযোগিতার প্রথম কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত...
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্য অধ্যয়ন বিভাগ, ইডব্লিউইউ ইনফরমেশন ক্লাব এবং ডব্লিউডডিএ ওয়ার্কফোর্স অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট এজেন্সি, নিউজিল্যান্ডের সঙ্গে চতুর্থবারের মতো ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর