ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে স্কিল ডেভেলপমেন্ট সম্মেলন অনুষ্ঠিত

আপডেট : ১৮ মে ২০২৪, ১২:৩৭ পিএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির তথ্য অধ্যয়ন বিভাগ, ইডব্লিউইউ ইনফরমেশন ক্লাব এবং ডাব্লিউএসডিএ ওয়ার্কফোর্স অ্যান্ড স্কিলস ডেভেলপমেন্ট এজেন্সি, নিউজিল্যান্ডের সঙ্গে চতুর্থবারের মতো ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের নওশের আলী লেকচার গ্যালারিতে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কনফারেন্সটি মূলত অংশগ্রহণকারীদের নানা বিষয়ে গঠনমূলক আলোচনা, নেটওয়ার্কিং সুযোগ এবং দৃষ্টিভঙ্গি গঠনের একটি প্ল্যাটফর্ম। এতে তারা যাতে ব্যক্তিগত এবং পেশাগত জীবনে আত্মবিশ্বাস এবং নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারে সে বিষয় গুরুত্ব দেওয়া হয়। 

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আশিক মোসাদ্দেকের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী সম্মেলন শুরু হয়। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ড. দিলারা বেগম, সহযোগী অধ্যাপক ও তথ্য অধ্যয়ন বিভাগের চেয়ারপার্সন, ওয়াসডার প্রতিনিধি এবং সম্মানিত ফ্যাকাল্টি সদস্যবৃন্দ এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের ১৩০ সদস্য। 

সম্মেলনে বক্তব্য রাখেন- লাইফ কোচ এবং ডব্লিউএসডিএ নিউজিল্যান্ডের ভিপি ও ডিন আহমেদ বারী,, ডব্লিউএসডিএ নিউজিল্যান্ডের কমিউনিকেশন কোচ সারা বেস্ট, ইস্টার্ন ব্যাংক পিএলসি এর ডিএমডি ও সিআরও মোহাম্মদ খুরশেদ আলম হালিম, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ইনফরমেশন স্টাডিজ বিভাগের চেয়ারপারসন ও সহযোগী অধ্যাপক ড. দিলারা বেগম, কাজী স্কুল অফ ম্যানেজমেন্টের এলএন্ডডি-র পরিচালক সৈয়দ রফিকুল হোসেন, আইএসসিএল-এর সহযোগী অংশীদার এবং বেক্সিমকো-এর সাবেক এইচআর প্রধান জিয়া উল করিম এবং  দক্ষতা উন্নয়ন আন্তর্জাতিক যুব সম্মেলনের পরিচালক এবং ব্র্যাকের ব্যবস্থাপক ড. নুর আহমেদ। 

এসময় প্রফেসর মোহাম্মদ আশিক বলেন, আজকের প্রগতিশীল বিশ্বে পেশাদার এবং ব্যক্তিগত উভয় ক্ষেত্রে বিকাশের ওপর জোর দিতে হবে। 

দিনব্যাপী এ সম্মেলনে অংশগ্রহণকারীরা সাতটি সেশনে ব্যক্তিগত ও পেশাগত দক্ষতার ওপর জ্ঞান অর্জন করেন। 

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর শামস্ রহমান, শিক্ষার্থী এবং যুবকদের মধ্যে ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য বিশ্ববিদ্যালয়ের অঙ্গীকারের কথা গুরুত্বসহ তুলে ধরেন।

একাত্তর/এসি
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ব্রিফকেস ৩.০ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত নানা আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। এতে দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর ১০টি দল অংশ...
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের ২৫ বছরের যাত্রা এক জমকালো কনসার্টের মাধ্যমে উদযাপন করেছে। শুক্রবার ইয়ামাহার পৃষ্ঠপোষকতায় এই আনন্দ আয়োজনে সামিল হন ক্লাবের সদস্য, শিক্ষক এবং অতিথিরা। 
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (ইডব্লিউইউবিসি) ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফকেস ৩.০ (Briefcase 3.0) প্রতিযোগিতার প্রথম কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত...
রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে উদ্বোধন হলো ১৭তম আন্তর্জাতিক ওয়েবেমেটিক্স, ইনফরমেটিক্স এবং সায়েন্টমেটিক্স কনফারেন্সের।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর