ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ব্রিফকেস ৩.০ -এর জমকালো উদ্বোধনী কর্মশালা

আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০৬:৩২ পিএম

ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি বিজনেস ক্লাবের (ইডব্লিউইউবিসি) ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ব্রিফকেস ৩.০ (Briefcase 3.0) প্রতিযোগিতার প্রথম কর্মশালা মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। 

ব্রিফকেস ৩.০ হলো ইডব্লিউইউবিসি -এর সিগনেচার ইভেন্ট, যা দেশের অন্যতম সেরা বিজনেস কেস স্টাডি প্রতিযোগিতা হিসেবে পরিচিত। প্রতিযোগিতাটি শিক্ষার্থীদের বাস্তবজীবনের ব্যবসায়িক সমস্যা সমাধানে দক্ষ করে তুলতে এবং তাদের নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

কর্মশালায় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য প্রফেসর ড. শামস রহমান এবং প্রোভিসি প্রফেসর ড. মোহাম্মদ আশিক  মোসাদ্দিক। এছাড়াও উপস্থিত ছিলেন ইডব্লিউইউবিসি -এর মডারেটররা, সহকারী অধ্যাপক সিলভিয়া আখতার, ড. মো. আতিকুর রহমান সরকার (অ্যাসোসিয়েট প্রফেসর), এবং দেওয়ান মেহরাব আশরাফি (সিনিয়র লেকচারার)। তাদের সার্বিক নির্দেশনা এবং সহযোগিতা কর্মশালাকে সফল ও স্মরণীয় করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

কর্মশালাটি বিকেল ৫টায় শুরু হলেও অংশগ্রহণকারীদের বিকেল সাড়ে ৪টার মধ্যে রিপোর্ট করতে বলা হয়। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছিলো এবং অনেকেই নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হন। আয়োজক দল সবাইকে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে নিয়ে যায়, যেখানে প্রতিযোগীদের জন্য বিশেষ নোটপ্যাড এবং কলম উপহার হিসেবে রাখা হয়েছিলো।

কর্মশালার মূল আকর্ষণ ছিলেন ১০ মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আইমান সাদিক। তার উপস্থিতি শিক্ষার্থীদের মধ্যে প্রচুর উত্তেজনা তৈরি করে। তিনি সেশনটি শুরু করেন একটি প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে, যেখানে অংশগ্রহণকারীরা তাকে ব্যবসায়িক কেস স্টাডি প্রতিযোগিতা, কেস সমাধানের পদ্ধতি এবং এই ধরনের প্রতিযোগিতায় জয়ের কৌশল নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। আইমান সাদিক প্রতিযোগিতার বিভিন্ন ধাপ এবং কেস সমাধানের প্রক্রিয়া সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।

সেশন চলাকালে শিক্ষার্থীদের জন্য একটি বিরতি রাখা হয়, যেখানে স্পন্সরদের উদ্যোগে স্পিড এবং প্যারাগন নামে দুটি স্টল স্থাপন করা হয়েছিলো।

বিরতির পর আবার সেশন শুরু হয় এবং দিনশেষে কর্মশালাটি একটি গ্রুপ ফটোশুটের মাধ্যমে শেষ হয়। 

ব্রিফকেস ৩.০ প্রতিযোগিতার এই প্রথম কর্মশালা শিক্ষার্থীদের জন্য বাস্তব জ্ঞান এবং কৌশলগত চিন্তাভাবনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে আয়োজিত হয়েছে। ইডব্লিউইউবিসি জানিয়েছে, পরবর্তী রাউন্ডগুলোতে প্রতিযোগীদের সৃজনশীলতা ও দক্ষতা আরও গভীরভাবে মূল্যায়ন করা হবে এবং প্রতিযোগিতাটি আরও চ্যালেঞ্জিং ও উত্তেজনাপূর্ণ হবে।

আরবিএস
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
বাংলাদেশে খাদ্যজনিত অসংক্রামক রোগ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ হিসেবে খাদ্যপণ্যের মোড়কের সামনের অংশে (ফ্রন্ট-অব-প্যাক লেবেলিং) সহজবোধ্য পুষ্টি তথ্য ও লেবেল প্রদর্শন চালুর লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা...
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৬৯ জন।
২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা প্রদান অনুষ্ঠানে যখন নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম আলো ঝলমলে হয়ে উঠেছিল, তখন গ্যালারিতে উপস্থিত হাজার হাজার আর্জেন্টাইন সমর্থকের চোখ ফুটবল বিশ্বকে অন্য এক দৃশ্য উপহার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর