‘আমার চোখে আজকের বাংলাদেশ’ ভিডিও প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৮ পিএম

দৈনিক এইদিনের আয়োজনে বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিয়ে শুক্রবার দীপ্ত টিভির স্টুডিওতে অনুষ্ঠিত হয়েছে ‘আমার চোখে আজকের বাংলাদেশ’ শীর্ষক ভিডিও প্রতিযোগিতা। 

প্রতিযোগিতায় সারাদেশ থেকে অংশ নেওয়া সহস্রাধিক প্রতিযোগী দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা উন্নয়নের গল্পগাথা ভিডিও চিত্রের মাধ্যমে তুলে ধরেন।

প্রায় ১১০০ ভিডিওর মধ্য থেকে বিচারকমণ্ডলীর যাচাই-বাছাইয়ে এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন ঢাকা থেকে ফারজানা রহমান টুম্পা। দ্বিতীয় স্থান অধিকার করেন রাঙামাটি থেকে মো. কাওসার এবং পটুয়াখালীর মো. মালেক মিঠু পান তৃতীয় পুরস্কার। জেলাভিত্তিক ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকারী ৪২ জনকে পুরস্কার দেওয়া হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চিত্রনায়ক সিয়াম আহমেদ, অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী, ফজনুর রহমান বারু, মীর সাব্বির, তমা মির্জা, সোহানা সাবা, অহনা রহমান, তৌহিদ আফ্রিদি, সুপ্রিম কোর্টের আইনজীবী মিতি সানজানা, মিডিয়া ব্যক্তিত্ব ফারাবি হাফিজ, দিপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আব্দুল গাফফার এবং দৈনিক এইদিনের সম্পাদক তৌহিদ হোসেন।

দেশের ভেতরে সেরা ভিডিও প্রস্তুতকারীকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। দ্বিতীয় স্থান অধিকারীকে ৫০ হাজার ও তৃতীয় স্থান অধিকারীকে ২৫ হাজার টাকা। এছাড়া প্রতিটি জেলায় প্রথম হওয়া প্রতিযোগীদের নগদ পাঁচ হাজার টাকা, ক্রেস্ট, ট্যাব এবং সম্মাননা সনদ দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেয়া প্রত্যেককে নগদ এক হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।

আয়োজনটি সম্পর্কে দৈনিক এইদিনের সম্পাদক ও ‘আমার চোখে আজকের বাংলাদেশে’র প্রধান আয়োজক তৌহিদ হোসেন বলেন, দেশের মানুষ এই ইভেন্টে সানন্দে অংশগ্রহণ করেছেন, এটাই আমাদের বড় সার্থকতা। এই প্রতিযোগিতার মাধ্যমে দেশের কোনায় কোনায় ঘটে যাওয়া অবকাঠামোগত সব উন্নয়ন সম্পর্কে মানুষ বিশদ ধারণা পেলো। আশা ছিলো, এ আয়োজনের মাধ্যমে দেশের মানুষকে নতুন কিছু জানানো। অনুষ্ঠানে অংশ নেয়া প্রতিটি প্রতিযোগীকে আমি ধন্যবাদ জানাই। সেই সঙ্গে ‘আমার চোখে আজকের বাংলাদেশ’-এর পেছনের সব কারিগরের প্রতি অবিরাম ভালোবাসা। এমন প্রতিযোগিতা বর্হি-বিশ্বের কাছে বাংলাদেশের সন্মান বাড়বে বলে আমি আশাবাদী।

অনুষ্ঠানে বিচারমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন- নির্মাতা পিকলু চৌধুরী, লুৎফুননাহার মৌসুমী, সাইদুল-আল-আমান চপল ওঅনন্ত আযান, লিটু হাসান, সাদিফ সৈকত।

‘আমার চোখে আজকের বাংলাদেশ’ ভিডিও প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার ছিলো দীপ্ত টেলিভিশন, দৈনিক দেশ রূপান্তর ও অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুনসহ মিডিয়া পার্টনারদের দায়িত্বশীল কর্তা ব্যক্তিগণ।

একাত্তর/এসি
বাংলাদেশের গ্রাহকরা প্রতিদিন প্রায় ৩৫২,০০০ ঘণ্টা বা ২ কোটি ১১ লাখ ২০ হাজার মিনিট ভিডিও কনটেন্ট ব্যবহার করেন। অর্থাৎ, মাত্র ২৪ ঘণ্টায় যে পরিমাণ ভিডিও দেখা হয়, তা একটানা দেখলে সময় লাগবে প্রায় ৪০ বছর।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজের ব্যবস্থাপনায় এবং বিতর্ক ক্লাবের উদ্যোগে ‘এসিসি জেনেসিস’ বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। যা চলবে শনিবার (১০ মে) পর্যন্ত।
গাড়ির চোরাই যন্ত্রাংশ কিনে আবার সেই চুরির সিসিক্যামের ভিডিও ফেসবুক গ্রুপ থেকে নিয়ে নিজের ওয়ালে শেয়ার দিয়েছিল স্বয়ং চোরাই মালের এক ক্রেতা। আর সেই ফেসবুক শেয়ারের সূত্র ধরে খোঁজ মেলে গাড়ির...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর