রিমার্ক এইচবির স্ট্র্যাটেজিক পার্টনার্স মিট অনুষ্ঠিত

আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১২:২১ পিএম

রিমার্ক এইচবি লিমিটেডের হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার ডিপার্টমেন্টের ‘স্ট্র্যাটেজিক পার্টনার্স মিট - ২০২৩’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) মুন্সিগঞ্জের গজারিয়া ফ্যাক্টরি প্রাঙ্গণে দিন ব্যাপী এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এসএম আশরাফুল আলম, ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আম্বিয়া ও পরিচালকবৃন্দসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া বাংলাদেশের সব প্রান্তের স্ট্র্যাটেজিক পার্টনাররা উপস্থিত ছিলেন।

রিমার্কের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলমগীর আলম সরকারের  স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া স্ট্র্যাটেজিক পার্টনার্স মিট। পরে বক্তারা রিমার্কের উৎপাদিত পণ্যের মান নিয়ে ক্রেতাদের সন্তুষ্টির কথা জানান এবং ভোক্তাদের দোরগোড়ায় পণ্য পৌঁছে দেয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।  

রিমার্কের চেয়ারম্যান এসএম আশরাফুল অতিথিদের কৃতজ্ঞতা প্রকাশ করে  বলেন, গুণগতমানের নিশ্চয়তা, উদ্ভাবনী ক্ষমতা ও দীর্ঘমেয়াদি সহযোগিতার মাধ্যমে রিমার্ক তার পার্টনারদের সাথে নিয়েদীর্ঘ পথ পাড়ি দিতে চায়। 

রিমার্ক এইচ বি’র ব্যবস্থপনা পরিচালক আশরাফুল আম্বিয়া বলেন, সর্বাধুনিক প্রযুক্তিতে বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি হচ্ছে কসমেটিকস, স্কিন কেয়ার, হোমকেয়ার ও পার্সোনাল কেয়ারের পণ্য। বাংলাদেশ হতে যাচ্ছে দক্ষিণ এশিয়ায় উন্নত মানের এসব পণ্য উৎপাদনের আন্তর্জাতিক হাব। বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে আগত অতিথিরা ফ্যাক্টরি প্রাঙ্গণ এবং বিশ্বমানের প্রোডাকশন ফ্যাসিলিটিজ ঘুরে দেখেন। এই পার্টনার্স মিটে রিমার্কের উৎপাদিত বিভিন্ন পণ্য অতিথিদের সামনে তুলে ধরা হয় ও চলমান প্রমোশনাল কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। কোম্পানির পরবর্তী কর্ম পরিকল্পনা ও বিগত বছরের অর্জন সম্পর্কে আলোচনা করা হয়।

জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবরিনা এহসান পড়শি সঙ্গীত পরিবেশনা ও র‍্যাফেল ড্র এর মাধ্যমে পার্টনার্স মিট এর সমাপ্তি ঘোষণা করা হয়।

রিমার্ক এলএলসি ইউএসএ-এর অ্যাফিলিয়েটেড রিমার্ক এইচবি লিমিটেড বাংলাদেশে আন্তর্জাতিক মানসম্পন্ন স্কিনকেয়ার, কালার কসমেটিকস্ এবং হোম অ্যান্ড পার্সোনাল কেয়ার পণ্য প্রস্তুতকারী একটি প্রতিষ্ঠান। ক্রেতাদের কাছে মানসম্পন্ন পণ্য সহজলভ্য করা এবং কর্মসংস্থান বাড়াতে ব্যাপক বিনিয়োগে এগিয়ে এসেছে কোম্পানিটি। এর পাশাপাশি রিমার্ক গবেষণা ও পণ্যের  মানউন্নয়নে (আর এন্ড ডি) ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রেখেছে। এরই ফলশ্রুতিস্বরূপ, অতি অল্প সময়ের মধ্যে, রিমার্ক এইচ বি ভোক্তাদের চাহিদা পূরণে বাজারে নিয়ে এসেছে লিলি, একনল, অরিক্স, সানবিট ও টাইলক্স এর মত আন্তর্জাতিক মানসম্পন্ন সব পণ্য।

একাত্তর/এসি
রিমার্কের ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইনে অংশ নিয়ে এক লাখ টাকা উপহার জিতেছেন মুন্সিগঞ্জ শহরের ব্ল্যাক ওয়ান শপের স্বত্বাধিকারী মো. রাজন। 
দেশের স্কিনকেয়ার, হোমকেয়ার ও কসমেটিকস খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড খুচরা বিক্রেতাদের জন্য ব্যতিক্রমধর্মী ‘ডাবল লাখপতি’ ক্যাম্পেইন (আপনজন-০১) চালু করেছে। গত তিন জুন থেকে...
রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড শীর্ষস্থানীয় স্কিন কেয়ার ও কসমেটিকস উৎপাদনকারী ও রপ্তানিকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে “রিমার্ক চ্যাম্পিয়ন পার্টনার্স মিট”।
প্রাচীন রাজকীয় রূপচর্চার আভিজাত্য এবার সাধারণ ক্রেতাদের হাতের নাগালে নিয়ে এলো জনপ্রিয় স্কিনকেয়ার ব্র্যান্ড লিলি। বাংলাদেশে প্রথমবারের মতো ২৪ ক্যারেট সোনাযুক্ত প্রিমিয়াম বিউটি সোপ বাজারে এনেছে...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর