নুরুলের প্রত্যখ্যান করা স্বর্ণপদক হাতে পেলো রাজশাহী বিশ্ববিদ্যালয়

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১১:৫৫ এএম

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক ও সনদ কুরিয়ারযোগে ফেরত পাঠিয়েছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থী ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. নূরুল হুদা। 

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম এ স্বর্ণপদক ও সনদ হাতে পেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন। 

এর আগে রোববার বিকেলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর স্বর্ণপদক ও সনদ পাঠান নূরুল হুদা। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম জানান, নূরুল হুদার পাঠানো স্বর্ণপদক ও সনদ সোমবার দুপুরে হাতে পেয়েছি। জিনিসগুলো বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে।

গত শনিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া স্বর্ণপদক ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রত্যাখ্যানের ঘোষণা দেন নূরুল হুদা।

সেখানে লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আর্থিক লেনদেন, স্বজনপ্রীতি ও অনিয়ম দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া শিক্ষক নিয়োগে দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রত্যাখ্যান করছি।’

একাত্তর/এসি
রাজশাহী শহরের ১৬৫টি পুকুরে যেন দখল বা মাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে চার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।রাজশাহীতে পুকুর ভরাট ও দখল নিয়ে ২০১৪ সালে গনমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় জনস্বার্থে মানবাধিকার...
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. এস তাহের আহমেদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির প্রাণভিক্ষার আবেদন নাকচ করে দিয়েছেন রাষ্ট্রপতি।বঙ্গভবন সূত্র জানায়...
রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন ভোটগ্রহণ শুরু হয়েছে। এর পর থেকে ভোটের সার্বিক পরিস্থিত সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবন থেকে ইসির মনিটরিং শুরু...
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়া রাজশাহীর সেই বিএনপি নেতা গ্রেপ্তার হয়েছে কি না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহম্মদ ভূঁইয়া সোমবার সকালে প্রধানমন্ত্রীকে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর