রাজশাহী শহরের পুকুর রক্ষায় হাইকোর্টের চার নির্দেশনা

আপডেট : ৩১ জুলাই ২০২৩, ০৪:৫৭ পিএম

রাজশাহী শহরের ১৬৫টি পুকুরে যেন দখল বা মাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে চার নির্দেশনা দিয়েছে হাইকোর্ট।

রাজশাহীতে পুকুর ভরাট ও দখল নিয়ে ২০১৪ সালে গনমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ায় জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে একটি রিট দায়ের করা হয়। ওই রিটের দীর্ঘ শুনানি শেষে রুল যথাযথ (এ্যাবসিলিউট) ঘোষণা করে গত বছরের ৮ আগস্ট রায় দেয় হাইকোর্ট। 

সোমবার ওই রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন রিটের পক্ষের আইনজীবী সিনিয়র এডভোকেট মনজিল মোরসেদ। খবর বাসসের।

এডভোকেট মনজিল মোরসেদ জানান, রায়ে চার দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

নির্দেশনাগুলো হলো-

এক. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে ১৬৫টি পুকুরের একটিও যেন দখল বা মাটি ভরাট না করা হয় তা নিশ্চিত করতে হবে।

দুই. পুকুরগুলোকে তাদের আসল প্রকৃতি ও বৈশিষ্ট্য অনুযায়ী বজায় রাখা নিশ্চিত করতে হবে।

আরও পড়ুন: লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে সংঘর্ষে নিহত ছয়

তিন. এটি চলমান মামলা থাকবে যেন, পুনরায় ভবিষ্যতে পুকুর দখল বা মাটি ভরাট না করা হয়।

চার. অবিলম্বে এবং ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে বিখ্যাত সুকান দিঘিকে তার আদি প্রকৃতিতে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করতে এবং দিঘির দখলকৃত অংশ পুনরুদ্ধার করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। 


একাত্তর/আরবিএস 

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত দিয়েছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ...
সারাদেশের অধস্তন আদালতের প্রায় অর্ধশত বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তার অবিশ্বাস্য সম্পদ ও দুর্নীতির তদন্ত চেয়ে করা রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
দুটি ভুয়া নন-জুডিশিয়াল স্ট্যাম্প ব্যবহার করে ট্রান্সকম গ্রুপের বেশিরভাগ শেয়ার হস্তান্তরের দলিল তৈরি করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরে (আরজেএসসি) দাখিল করা হয়েছিল।
সব বিচারপতিদের অংশগ্রহণে প্রধান বিচারপতির ডাকা সুপ্রিম কোর্টের ফুলকোর্ট সভা স্থগিত ঘোষণা করা হয়েছে। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর