বাংলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দিলেন কথাসাহিত্যিক জাকির তালুকদার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৫:০৭ পিএম

কথাসাহিত্যে অবদানের জন্য ২০১৪ সালে পাওয়া বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ফেরত দিয়েছেন জাকির তালুকদার। 

রোববার তিনি পুরস্কারের অর্থ ও সম্মাননা স্মারক কুরিয়ারের মাধ্যমে বাংলা একাডেমিতে ফেরত পাঠিয়েছেন। তিনি নিজেই তার ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এক পোস্টে জাকির তালুকদার লিখেছেন, ‘পাঠিয়ে দিলাম। খুব ভারমুক্ত লাগছে।’ সাথে পুরস্কার ফেরত দেওয়ার আবেদন ফর্মের একটি ছবি ও একটি চেকের পাতা সংযুক্ত করেছেন। 

তার আবেদনটি বাংলা একাডেমি মহাপরিচালক বরাবর লেখা হয়েছে। আর চেকের পাতায় এক লাখ টাকা উল্লেখ রয়েছে।

জাকির তালুকদার জানান, সবকিছু ফেরত পাঠানোর সঙ্গে একটি চিঠিও তিনি দিয়েছেন। যেখানে পুরস্কার ফেরত দেওয়ার কারণ উল্লেখ আছে।

ওই ফেসবুক পোস্টে একজন শুভানুধ্যায়ী জানতে চেয়েছেন কেন তিনি পুরস্কার ফিরিয়ে দিলেন? 

এর জবাবে জাকির তালুকদার লিখেছেন, ‘আগামীকাল পূর্ণ বিবৃতি প্রকাশ করব’।

জাকির তালুকদার তার বিখ্যাত গ্রন্থ ‘মুসলমানমঙ্গল’ এর জন্য ২০১৪ সালে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। ১০ বছর পর তিনি এ পুরস্কার ফেরত দিলেন।

‘পিতৃগণ’, ‘কুরসিনামা’, ‘কবি ও কামিনী’, ‘ছায়াবাস্তব’, ‘কল্পনা চাকমা ও রাজার সেপাই’ তার উল্লেখযোগ্য গ্রন্থ।

আরবিএস
সমসাময়িক বাংলা কবিতার ব্যতিক্রমী ও গুরুত্বপূর্ণ কণ্ঠস্বর, দৈনিক সংবাদের সাহিত্য সম্পাদক ও লিটল ম্যাগাজিন ‘শালুক’ সম্পাদক কবি ওবায়েদ আকাশ পেলেন ২০২৬ সালের কবি রফিক আজাদ স্মৃতি পুরস্কার। 
মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী কোনো সৃষ্টিকর্ম ও তার লেখক জাতীয় পুরস্কার পেতে পারে না বলে জানিয়েছেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা।তিনি বলেছেন, রাষ্ট্রীয় পদক ও পুরস্কার প্রদানে যে...
বাংলা একাডেমির আপত্তি জানানো তিনটি বই স্টলে না রাখার শর্তে অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।বুধবার (৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. খশরুজ্জামান ও...
বাংলাদেশ সম্প্রচার সাংবাদিকদের একমাত্র সংগঠন ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) তৃতীয় সম্প্রচার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ। শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় বাংলা একাডেমিতে এ সম্মেলন...
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর