বাংলাদেশে প্রথম অনুষ্ঠিত হলো ডেভেলপমেন্ট কমিউনিশেন কনক্লেইভ। শনিবার রাজধানীর ব্রিটিশ কাউন্সিলে বাংলাদেশ ডেভেলপমেন্ট কমিউনিকেশন ফোরামের (বিডিসিএফ) আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির স্পন্সর করে এক্সপ্রেশনস লিমিটেড।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন, কেয়ার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রমেশ সিং, পিকেএসএফের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদেরসহ এক্সপ্রেশন লিমিটেডের পরিচালক ও প্রধান বিলিভ কর্মকর্তা সৈয়দ আপন আহসান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সপ্রেশন লিমিটেডের চেয়ারম্যান ও এমডি অভিনয় শিল্পী রামেন্দু মজুমদার, প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ত্রপা মজুমদার এবং অভিনয় শিল্পী ও এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেডের সারা যাকের।

আয়োজকরা জানান, ইভেন্টটি বাংলাদেশের উন্নয়ন, মিডিয়া, কর্পোরেট এবং গবেষণাসহ বিভিন্ন সেক্টর জুড়ে ১২০ টিরও বেশি আন্তর্জাতিক এবং জাতীয় সংস্থা থেকে ২০০ টিরও বেশি যোগাযোগ পেশাদারদের একত্রিত করেছিল।
অতিথিরা বক্তব্যে বলেন, দিনব্যাপী সম্মেলনটি বাংলাদেশের উন্নয়ন যাত্রার গতিশীল চ্যালেঞ্জ মোকাবেলায় যোগাযোগের রূপান্তরমূলক সম্ভাবনাকে আলোকিত করার জন্য একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে। একের পর এক সেশন এবং স্পিকারের একটি সমৃদ্ধ লাইনআপ থাকায় এই কনক্লেভটি ডেভেলপমেন্ট সেক্টরের পরবর্তী আয়োজনগুলোর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।
