নারীর কপালে বাঁকা টিপ, রহস্যটা কী

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৫:১০ পিএম

কাজল চোখের মেয়ের কপালে জ্বলজ্বলে লাল টিপ দেখেই অভ্যস্ত আপনার চোখ; আর তাই বাঙালি নারীর সাজসজ্জায় গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হয়ে উঠেছে টিপ। কিন্তু কদিন ধরে কপালের টিপটাকে সরিয়ে এদিক-ওদিক করে পরছেন সৌন্দর্য সচেতন নারীরা। বাস্তবে না হলেও, সেটি প্রকাশ পাচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মধ্যামের পোস্টে। হঠাৎ করেই কেনই বা বাঁকা করে তারা পরছেন এই টিপ?

অভিনব এমন কায়দায় টিপের মুখছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করছেন দেশের শীর্ষ নারী তারকারা। সঙ্গে হ্যাশট্যাগ জুড়ে দিচ্ছেন #OddDotSelfie। হঠাৎ কেন এই হ্যাশট্যাগ সেলফি! জানা গেছে, আট মার্চ নারী দিবসকে সামনে রেখে নারী নির্যাতন প্রতিরোধে জনমত গড়ে তোলার লক্ষ্যেই সামাজিক মাধ্যমে এই ইভেন্টের সূচনা করেছেন তারা। কীভাবে এর সূচনা হলো, এবার সেটা জেনে নেয়া যাক। 

গেলো তিন মার্চ এই প্রতিবাদে শামিল হওয়ার জন্য ফেসবুকে নিজের দেয়ালে একটি পোস্ট করে আহবান জানান নাট্যজন সারা যাকের। যেখানে তিনি নিজেও একটি ‘অড ডট সেলফি’ প্রকাশ করেন। সঙ্গে ছবিটি তোলার একটি টিউটোরিয়ালও দেন। এর আগে-পরেও একইভাবে বাঁকা টিপ পড়ে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদে শামিল হয়েছেন জয়া, মম, তিশা, নাবিলা, মিথিলা, সারাহ আলমের মতো অভিনয়শিল্পীরা।

‘হ্যাস ট্যাগ অড ডট সেলফি’র এই ক্যাম্পেইন নিয়ে নাট্যজন সারা যাকের জানান, দেশের নারীরা প্রতিদিন ঘরে বাইরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সে অনুপাতে এটা নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না। সবাই মিলে সোচ্চার হওয়ার এখনই সময়। এ সময়, কোনো নারীকে নির্যাতিত হতে দেখলে সবাইকে গলার স্বর চড়িয়ে প্রতিবাদ করার আহবানও জানান তিনি।

কপালে বাঁকা টিপ পরে সেলফি পোস্ট করে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান লেখেন, টিপ দিয়ে আমরা নারীরা নিজেদের শোভন করে তুলি। সোশ্যাল মিডিয়ায় আমাদের টিপ পরা হাসি হাসি মুখের ছবিতে লাইক পড়তে থাকে। কিন্তু ঘরের ভেতরেও কি আমাদের সবার ছবিটা এই রকম?

  

সেই পোস্টে জয়া আরো লেখেন, দেশে প্রতি তিনজন নারীর একজন সহিংসতার শিকার। রক্তে মেখে যাচ্ছে তাঁদের শোভন সৌন্দর্য। স্খলিত হয়ে পড়ছে টিপ। বিশিষ্ট এ অভিনেত্রী পোস্ট শেষ করেন নারীদের মানুষের মর্যাদা চেয়ে। বাঁকা টিপের ছবি দিয়ে জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাও লেখেন, আমাদের সমাজে নারীদের শেখানোই হয় নীরবে সহ্য করতে। কিন্তু আমরা চাই, এই ট্যাবু ভেঙে আওয়াজ তুলুক প্রতিটি নারী।

প্রতিবাদে অংশ নেয়া নাট্যকর্মী ফৌজিয়া করিম অনু জানান, পরিবারে নারীর প্রতি সহিংসতা যেমন বাড়ছে তেমনি সাম্প্রতিক বছরগুলোতে অনলাইনে এই হয়রানির মাত্রা বেড়েছে। কিন্তু কোনো প্রতিবাদ দেখা যাচ্ছে না। যেকোনো নির্যাতনের শিকার হলে নারীরা বেশিরভাগ সময় তা মুখ বুজে সহ্য করে নেন। কিন্তু নারীর প্রতি সহিংসতা নারীরা মুখ খুললেই বন্ধ হবে। তাই আমি এই প্রতিবাদে যোগ দিয়েছি।

বাংলাদেশে প্রতি তিনজনে একজন নারী ঘরে বাহিরে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে। এই নারীরা আর কেউ নয়, আমার আপনার প্রতিবেশী, সহকর্মী, বোন, বন্ধু কিংবা আপনি নিজেই। কিন্তু সেই অনুপাতে সবাই মিলে এটা নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না। কারণ আমাদের সমাজে নারীদের শেখানো হয় চুপচাপ নীরবে সহ্য করতে। কিন্তু এভাবে আর কত দিন? আমরা চাই আওয়াজ তুলুক প্রতিটি নারী, ভেঙে ফেলুক এই ট্যাবু। প্রতিবাদের মাধ্যমে রুখে দিক নারীর প্রতি সহিংসতা।

এআরএস
পারিবারিক দায়িত্ব পালনের কারণে এবং মাতৃত্বকালীন সময়ে অধিকাংশ নারী চাকরি ছাড়ছেন। পেশাজীবী নারীদের ৭৫ শতাংশই এই দুটি কারণে স্বেচ্ছায় বা বাধ্য হয়ে চাকরি থেকে বিরতি নিচ্ছেন বা পেশাগত জীবনে ইতি টানছেন।
রাজধানীর ধানমন্ডির সাতমসজিদ সড়কে গাছ কাটার প্রতিবাদ ও বন্ধের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তার কাছে চিঠি দিয়েছেন আন্দোলনকারীরা। এর আগে, নগরভবনমুখী আন্দোলনকারীদের বঙ্গবাজার মোড়ে...
প্রথম আলোর সংবাদের প্রতিবাদে শিশু সাহিত্যিক, শিশু সংগঠক ও নতুন প্রজন্মের শিশু সন্তানরা মানববন্ধন করেছে। মানববন্ধনে বলা হয়, শিশুকে অপরাজনীতির বলি করে দৈনিক প্রথম আলো যে মিথ্যা প্রচারণার সংবাদ কৌশল...
সাভার পৌরসভা এলাকায় আলোকচিত্রী কৃষ্ণ সরকারকে (৪০) ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধনসহ বিক্ষোভ করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবার।শুক্রবার (৩ জুন) বিকাল সাড়ে চারটায় সাভার পৌরসভার...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর